চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সময়ের ভুতুড়ে গলিতে এখন ওয়াইফাই, সিসি ক্যামেরা

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:২৫ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

ড্রেন আর স্যুয়ারেজ লাইন পরিস্কার থাকায় আসন্ন বর্ষা মৌসুম নিয়ে খুব বেশি চিন্তিত নন ঢাকা দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডবাসী। শতভাগ এলাকা সিসি ক্যামেরার আওতায় আসার পাশাপাশি অধিকাংশ জায়গায় এখন ফ্রি ওয়াইফাই ব্যবহার করছে ওয়ার্ডের সাধারণ মানুষ।

আরামবাগ, ফকিরাপুল, ফকিরাপুল বাজার এবং মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় নিয়ে দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডে স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় চার লাখ মানুষের বাস। 

ওয়ার্ডে এক যোগে চলছে ১৪টি রাস্তার উন্নয়ন কাজ। এক সময়ের ভুতুড়ে গলি এখন আলোকিত। ছোট ছোট জায়গায় গড়ে ওঠা ছাপাখানাগুলোতে নির্বিঘ্নে চাঁদাবাজি ছাড়াই রাত দিন চলছে কাজ। দিনে দুই বেলা রাস্তা ঝাড়ু দেওয়া হচ্ছে এ ওয়ার্ডে।     

ওয়ার্ডে স্থায়ী কাঁচা বাজার থাকলেও নেই কমিউনিটি সেন্টার, লাইব্রেরী এবং জিমনেসিয়াম। তবে মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগায় দারুণ খুশি ওয়ার্ডের সাধারণ মানুষ। ১৩৪টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি চলে ওয়ার্ড কাউন্সিল অফিস থেকে।

এলাকাবাসীরা বলেন, বর্তমান কমিশনার আমাদের উন্নয়নের অধিকাংশই বাস্তবায়ন করেছেন। আগে রাস্তার পাশে দখল করে বসে থাকতো, এখন আর থাকে না। পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। 

গলিগুলোতে গেইট এবং গেইটম্যান থাকায় বাড়তি নিরাপত্তা পাচ্ছে ওয়ার্ডের সাধারণ মানুষ।  এলাকাবাসীদের মতে, গেইটের যে নিরাপত্তা তাতে মনে হয় আমি দরজা খুলে ঘুমাতে পারি। এখন যে কাজ হচ্ছে সেটা ভালো কাজ হচ্ছে।

Reneta

তবে ওয়ার্ডের একমাত্র সমস্যা এখন ফুটপাত দখল। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ। 

তিনি বলেন, মাদক হোক বা অবৈধ দখলদার ব্যবসায়ী, এটা প্রশাসনই পারবে নির্মূল করতে। আমরা তাতে সাহায্য করতে পারবো। আমরা কিন্তু সামাজিকভাবে সেটা নির্মূল করতে পারবো না। চলাচলের রাস্তাটা বা ফুটপাত যদি ব্যবহারের উপযোগী করে না দিতে পারি তাহলে মানুষ কি রোডের ভেতর দিয়ে হাঁটবে, মানুষ কি গাড়ির ভেতর দিয়ে হাঁটবে? 

ওয়ার্ডের মোড়গুলো ফ্রি ওয়াইফাই জোন হওয়ায় বিনা খরচে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারছে দক্ষিণের এই ওয়ার্ডের সাধারণ মানুষ। সুবিধাগুলো স্থায়ী করার দাবি জানিয়েছে ওয়ার্ডবাসী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT