চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহ পর আসছে ‘লিডার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বহুল প্রতীক্ষিত ছবি ‘লিডার’। ২০১৬ সালে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পর্দায় আসেনি ছবিটি। তবে নতুন করে ছবির নির্মাতা ঘোষণা দিয়েছিলেন যে, ১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মহাসমারোহে মুক্তি দিবেন ছবিটি। কিন্তু অনিবার্য কারণে এই সপ্তাহেও বড় পর্দায় আসেনি লিডার!

গেল সপ্তাহেই নির্মাতা দিলশাদুল হক শিমুল চ্যানেল আই অলনাইনকে দেশের সিনেমা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে ছিলেন, প্রস্তুত হোন। ১৬ নভেম্বর দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে আসছে ‘লিডার’! কিন্তু শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত থেকে সরে এলেন নির্মাতা। জানালেন, আগামী ২৩ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাবে মৌসুমী অভিনীত এই ছবিটি।

২০১৫ সালে প্রথম ‘লিডার’ ছবির পোস্টার প্রকাশ ও একটি গান ইউটিউবে দিয়ে হইচই ফেলে দেন শিমুল। তখনই সবাই আন্দাজ করেন, পুরোপুরি রাজনৈতিক একটি ছবি নিয়ে আসছে। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে দর্শকের অপেক্ষার অবসান হচ্ছে এবার। নির্মাতা বললেন, আসছে ২৩ নভেম্বর ‘লিডার’ মুক্তি পাচ্ছে। আমরা সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহেই ছবিটি নিয়ে আসছি।

Banglabid

এদিকে ১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত পিপলু খানের ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং খিজির হায়াত খানের প্রযোজনা ও অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মিস্টার বাংলাদেশ’।

‘লিডার’ ছবিতে গল্পই কেন্দ্রীয় চরিত্র এমনটা জানিয়ে নির্মাতা বলেন, একটি রাজনৈতিক উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনন্য কাহিনীনির্ভর চলচ্চিত্র এটি। যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র।

ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

Reneta

‘মাটির ময়না’ খ্যাত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে আলোচনায় আসেন দিলশাদুল হক শিমুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিস্টার বাংলাদেশমৌসুমীলিড বিনোদনলিডারহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT