চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লংকানের সহযোগিতায় এটিএম জালিয়াতির নেপথ্যে সেই পুরনো সেলিম

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৪:৪৬ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

এটিএম বুথ থেকে টাকা চুরির নেপথ্যে আছে সেলিম নামের একজন। ছয়মাস আগে সে কারাগার থেকে মুক্তি পেয়েছে। তার সাথে আরো একজন ‘জালিয়াতি বিশেষজ্ঞ’ আছে যে শ্রীলঙ্কান।

নিজস্ব নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য উল্লেখ করে একাধিক বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা চ্যানেল আই অনলাইনকে জানান, পাঁচ থেকে ছয়জনের দল নিয়ে তারা কাজ করে।

তারা বলেন, দেশে প্রচলিত চুম্বকীয় এটিএম কার্ড সর্ম্পকে তারা খুবই অভিজ্ঞ। এর আগে বাংলাদেশে এই কাজ করার সাহস আর কারো ছিলো না।

‘ধারণা করা হচ্ছে কারাগার থেকে মুক্তির পর সেলিম আবারো সক্রিয় হয়েছে,’ উল্লেখ করে একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে একটি ব্যাংকের কার্ড জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর সে পুলিশের হাতে ধরা পড়ে।

কীভাবে কাজ করে জালিয়াত চক্র
অন্য একটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন: এটিএম মেশিনের সাথে ছোট একটি কি-প্যাড যুক্ত করে প্রথমতঃ তারা কার্ডটি রিড করে ফেলে। দ্বিতীয়তঃ ওই কার্ডের পিনকোড জেনে নেয়। এরপর একটি ডামি কার্ড তৈরি করে প্রয়োজনীয় কোডিং সিস্টেম বসিয়ে নিয়ে অনায়াসে জালিয়াতি করে।

এরা তথ্য-প্রযুক্তিতে খুবই ‘দক্ষ’ বলে ওই কর্মকর্তা জানান।

এ বিষয়ে বাংলাদেশ
ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন: কিছু কিছু ‘স্ট্রিমিং ডিভাইস’ আছে যেগুলো বুথে সেট করে রাখলে গ্রাহক টাকা
উঠানোর জন্য কার্ডটি বুথের ভেতরে প্রবেশ করালে সেখান থেকে তথ্য চুরি হয়ে
ক্লোন কার্ড তৈরি হয়ে যায়।

সমাধান চিপ কার্ড
তবে আশার কথাও শোনাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

এরকম একজন বলেন: যদি চুম্বকীয় এটিএম কার্ডের পরিবর্তে চিপ কার্ডের প্রচলন করা যায় তবে ওই কার্ডের কোডিং সিস্টেম ভাঙ্গা যাবে না। এর ফলে এরকম ডিজিটাল জালিয়াতি করা সম্ভব না।

২০১৪ সালে জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর শুক্রবার একটি ব্যাংকের ২১ জনের কার্ড জালিয়াতি করে একটি চক্র এটিএম বুথ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ওই ব্যাংকটি ছাড়াও বেশ কিছু ব্যাংকের এটিএম বুথ তাই সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময়েও কিছু এটিএম বন্ধ ছিলো। 

‘ফিজিক্যাল’ অথবা ‘টেকনোলজিক্যাল’ অ্যাটাক
এটিএম কার্ড জালিয়াতি করে চুরির ঘটনাকে সাইবার অ্যাটাক’ বলা যাবে কিনা জানতে চাইলে শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা
এমন একটা আভাস পেয়েছি। তবে আভাস পেলেই এটাকে সাইবার অ্যাটাক বলা যাবে না।

‘এটাকে সাইবার অ্যাটাক না বলে ফিজিক্যাল অ্যাটাক বা টেকনোলজিক্যাল অ্যাটাক হিসেবে বলতে পারি,’ মন্তব্য করে তিনি বলেন, যে কার্ডগুলোর ক্ষেত্রে ‘স্ট্রিমিং ডিভাইসে’ ক্লোন কার্ড তৈরি হয়ে যাওয়ার আশংকা আছে সে কার্ডগুলো গ্রাহকদের কাছ থেকে ফেরত নেওয়ার জন্য আমরা ব্যাংকগুলোকে বলেছি।

তিনি বলেন, গতকাল ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ঘটনা জানার পর সব ব্যংকে ই-মেইল করা হয়েছে। আমরা আভাস পেয়েছি যে বেশ কয়েক জায়গায় এমন ঘটনা ঘটেছে। আরো বেশ কিছু জায়গায় ঘটার আশংকা আছে। তাই হয়তোবা কেউ তাদের নিরাপত্তার খাতিরে এটিএম কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে পারে।

পুলিশের জানা নেই
রাজধানীতে এটিএম জালিয়াতি নিয়ে দেশজুড়ে তোলপাড় উঠলেও বিষয়টি ঢাকা মহানগর পুলিশের জানা নেই।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন: এটিএম বুথ থেকে টাকা চুরির কোনো কথা আমি এখনো শুনি নাই।

‘বিষয়টি আগে জানতে হবে, তারপর বলতে পারবো,’ উল্লেখ করে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: এটিএম জালিয়াতিব্যাংকিং জালিয়াতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশী তরুণীদের জন্য একদিনের রাষ্ট্রদূত হওয়ার সুযোগ

পরবর্তী

এক লংকানের সহযোগিতায় এটিএম জালিয়াতির নেপথ্যে সেই পুরনো সেলিম

পরবর্তী

সংগ্রামের মধ্য দিয়ে যে বর্ণাঢ্য জীবন

সংগ্রামের মধ্য দিয়ে যে বর্ণাঢ্য জীবন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT