চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক রাতের বৃষ্টিতে ‘আক্রান্ত’ দুই ম্যাচ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:৪৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: চট্টগ্রামে যুব এশিয়া কাপের ম্যাচে দায়িত্বে ছিলেন বিসিবির ভারতীয় কিউরেটর প্রভীন হিঙ্গনিকর। বুধবার সকালে উড়ে এলেন কক্সবাজারে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছুটলেন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঝমাঠে। কর্মীদের নিয়ে কভার তুলে শুরু করলেন উইকেট প্রস্তুত করার কাজ। ২২ গজে বেশ কিছুটা সময় ধরে চলল রোলার।

ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগে উইকেট প্রস্তুত করা গেলেও আউটফিল্ড ভেজা থাকায় বাংলাদেশ ও পাকিস্তান নারী দলের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। পরশু রাতের বৃষ্টিতে আক্রান্ত হল চার ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টি।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। ঘড়ির কাটা আড়াইটা ছুঁইছুঁই। অথচ এখনও টসই হয়নি।

উইকেট ঢাকা থাকায় তা প্রস্তুত করতে সময় লাগেনি। কিন্তু আউটফিল্ডে জমা পানি শুকানোর কোনো সরঞ্জাম না থাকায় মঙ্গলবারের ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াতে হচ্ছে বিলম্ব।

দ্বিতীয় ম্যাচে ঠিক সময়ে নামার আশাই করেছিল বাংলাদেশ ও পাকিস্তান দলের মেয়েরা। মাঠে এসেই নেট অনুশীলনে নেমে যান সালমা-রুমানারা।

কিন্তু ভেজা মাঠ শুকানোর জন্য কয়েক বস্তা বালু ছাড়া কিছুই যোগাড় করতে পারেনি বিসিবি। তা দিয়েই চলছে মাঠের নরম জায়গা শক্ত করার কাজ। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা টিম টাইগ্রেসের সিরিজে এমন ব্যবস্থাপনা! অথচ একটি সুপার-সপার (মাঠ শুকানোর মেশিন) সরবরাহ করা গেলেই অপেক্ষা এত লম্বা হত না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT