জনপদ

এক রশিতে দুই জনের ঝুলন্ত মরদেহ

এক রশিতে দুই জনের ঝুলন্ত মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে এক রশিতে ঝুলন্ত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আলেয়া বেগম (৩৯) ও শাহজাহান (৩৫)।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা গোপনে বিয়ে করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন অভিমানবশত এক রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে বলে জানান তিনি।

বিষয়:ঝুলন্ত মরদেহ
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…