চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগের সাধনার ফসল ‘বোকা পাখি’: বর্ণ চক্রবর্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘এক যুগের সাধনার ফসল বোকা পাখি’। নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে এমন মন্তব্যই করলেন প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী।

শুক্রবার (৯ এপ্রিল) প্রকাশ পেয়েছে এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।

করোনার কারণে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে ভার্চুয়ালে। এতে যুক্ত ছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

অ্যালবামের সবকটি গানের কথা, সুর ও সংগীতায়োজন বর্ণ চক্রবর্তীর নিজেরই। ‘হিউজ স্টুডিও’র ব্যানারে প্রকাশিত গানগুলোর অনলাইন পার্টনার ইউটিউবভিত্তিক চ্যানেল ‘হিউজ টিভি’।

নিজের প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বর্ণ বলেন, সংগীত জীবনে পদাপর্ণের পর একাধিক সিঙ্গেল গান করেছি। কিন্তু অ্যালবামের সাহস করিনি। ভাবনায় ছিল আরও চর্চা ও পরিপক্কতায় অ্যালবাম প্রকাশ করব। ‘বোকা পাখি’ অ্যালবামটি আমার দীর্ঘ এক যুগের সাধনার ফসল। আশা করি, অ্যালবামের প্রতিটি গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।

অ্যালবামে মিউজিশিয়ান হিসেবে গিটারে কাজ করেছেন সাইদ রিয়েল এবং আমিন জামিল তিলক। বাঁশি বাজিয়েছেন কামরুল আহমেদ। সাউন্ড ডিজাইন করেছেন বর্ণ চক্রবর্তী।

Reneta

ছয়টি গানের এই ডিজিটাল অ্যালবামটি শোনা যাবে ‘হিউজ টিভি’র ইউটিউব চ্যানেলে। এছাড়া অ্যামাজন মিউজিক, গুগল প্লে মিউজিক, স্পটিফাই ও আইটিউনসেও শোনা যাবে।

‘বোকা পাখি’ অ্যালবামের গানের লিংক:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজয় শাহরিয়ারফাহমিদা নবী
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT