চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৪৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দুই হারে টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করল পাকিস্তান। আগের ম্যাচে লড়াই ছিল। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সোমবার।

১০৯ রানের সহজ লক্ষ্য পাকিস্তান টপকায় ১৮.১ ওভারে, মাত্র ২ উইকেট হারিয়ে। ফখর জামান ৫৭ ও হায়দার আলি ৬ রানে অপরাজিত থাকেন।

সফরকারী ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৩৯ রানের ইনিংস খেলে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে আউট হন। আরেক ওপেনার বাবর আজম ১ রানে ফেরেন ফেরেন শুরুতেই। পাকিস্তান অধিনায়ককে আউট করেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে ১২৭ রান তুলে ৪ উইকেটে হেরেছিলেন মাহমুদউল্লাহরা। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১০৮ রান।

তাতে চ্যালেঞ্জে পড়েন বোলাররা। অল্প রানের ম্যাচে সাইফ হাসান ও তাসকিন আহমেদের সহজ দুটি ক্যাচ মিস বাংলাদেশকে ম্যাচে ফিরতে দেয়নি। হেসেখেলেই সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

Reneta

এদিন নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪০ রান করেন ৩৪ বলে। মারেন পাঁচটি বাউন্ডারি। আফিফ হোসেন ২১ বলে ২০ রান করে যান একটি করে চার-ছয়ে।

শুরুতেই দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ ফিরে যান সাজঘরে। প্রথম দুই ওভারে উইকেট দেন তারা। প্রথম বল মোকাবেলা করতে এলবিডব্লিউ হন সাইফ (০), আর নাঈম ৮ বলে ২ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন।

আফিফ ও নাজমুল প্রতিরোধ গড়ে দলীয় পঞ্চাশ পার করেন। গড়েন ৪৬ রানের জুটি। এরপর আর জুটি হয়নি। নিয়মিত উইকেট হারিয়ে একশ পেরিয়ে থামে বাংলাদেশ।

আমিনুল ইসলাম বিপ্লব ১৭ বলে ৮ ও তাসকিন আহমেদ ৪ বলে ২ রান নিয়ে অপরাজিত থাকেন।

অধিনায়ক মাহমুদউল্লাহ ১২, নুরুল হাসান সোহান ১১, শেখ মেহেদী ৩ রান করে ফিরলে শেষেও তেমন রান আসেনি। শেষের ৫ ওভারে এক বাউন্ডারিতে আসে মাত্র ২৩ রান।

শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান দুটি করে উইকেট নেন। হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নেওয়াজ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুবিহীন দিনের এমন সুখবর অব্যাহত থাকুক

পরবর্তী

সেরা কণ্ঠের নাবিলার প্রথম একক গান

পরবর্তী

সেরা কণ্ঠের নাবিলার প্রথম একক গান

খালেদা জিয়াকে আইন অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে: আইনমন্ত্রী

সর্বশেষ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT