চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। মিরপুরে ছোট লক্ষ্য সহজে পেরিয়েছে তামিম ইকবালের দল। ৭ উইকেটের জয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের স্বাদ পেল টিম টাইগার্স।

ওয়েস্ট ইন্ডিজ-১৪৮/১০ (৪৩.৪ ওভার), বাংলাদেশ-১৪৯/৩ (৩৩.২ ওভার)

শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ১৪৯ রানের ছোট লক্ষ্যে বাংলাদেশ পৌঁছায় ৩৩.২ ওভারে ৩ উইকেট খরচায়। ওপেনার তামিমের ব্যাটে এসেছে ফিফটি। সাকিব আল হাসান খেলেছেন ৪৩ রানের অপরাজিত ইনিংস। তাতে সহজ লক্ষ্য হয়ে যায় আরও সহজ।

খর্বশক্তির উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় প্রত্যাশিতই ছিল। এবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার হাতছানি সাকিব-তামিমদের সামনে। তৃতীয় ও শেষ ওয়ানডে সোমবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে ছাড়া অন্যকোনো দলের বিপক্ষে অতীতে টানা তিন সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার নতুন চেহারার ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে অন্যরকম হ্যাটট্রিক করে ফেলল তামিমের দল।

২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের ২-১এ সিরিজ হারায় বাংলাদেশ। ওই বছরের ডিসেম্বরে ঘরের মাঠেও ২-১এ সিরিজ জিতে নেয় মাশরাফী বিন মোর্ত্তজার দল। এবার তামিমের নেতৃত্বে পূর্ণ হল ষোলোকলা।

Reneta

ব্যাট হাতে জ্বলে ওঠার আগে বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। ১০ ওভারে ৩০ রানে নেন দুটি উইকেট। অলরাউন্ড নৈপুণ্য দিয়ে আবারও ম্যাচসেরার দাবিদার হয়ে উঠেছিলেন।

যদিও ৪ উইকেট তুলে ক্যারিবীয়দের ব্যাটিংলাইনে ধস নামানো মেহেদী হাসান মিরাজের হাতে উঠেছে পুরস্কারটি। এ অফস্পিনার ৯.৪ ওভারে দেন মাত্র ২৫ রান।

ফের বোলারদের জ্বলে ওঠার দিনে উইন্ডিজ ৪৩.৩ ওভারে গুটিয়ে যায় ১৪৮ রানে। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল। ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দলটি ১০০ পার করতে পারবে বলে মনে হচ্ছিল না। তাদের শেষ দুই ব্যাটসম্যান আলঝারি জোসেফ ১৭ ও আকিল হোসেন ১২ রান করলে দেড়শর খুব কাছে গিয়ে থামে উইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবহাসান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT