চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের মধ্যেই নুসরাত হত্যা মামলার চার্জশিট: পিবিআই প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
নুসরাত-আদালত-শিক্ষার্থী নৃশংসতার শিকার

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আগামী এক মাসের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার আয়োজনে নিপীড়ন বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পিবিআই প্রধান বলেন, ইতোমধ্যে তদন্তে নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত ১৬ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৯ জনের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া অভিযুক্ত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ডিজিটাল সিটিউরিটি অ্যাক্ট আইনে মামলার পর তার মোবাইল দুটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। তদন্ত প্রক্রিয়া নারীবান্ধব করার লক্ষ্যে রিমা সুলতানা নামে একজন নারী পুলিশ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

বনজ কুমার মজুমদার আরো বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেক নারীকে প্রতারিত করা হয়। নির্যাতনের শিকার বেশিরভাগ নারী মামলা করতে চায় না। যাদের অর্থ ও সাহস আছে তারাই বিচার চায়।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’ শ্লোগানে প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ সমান নম্বর পাওয়ায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

Reneta

নারী নিপীড়নে তথ্য প্রযুক্তির অপব্যবহার নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে ফাঁদ পেতে নারীর ওপর বিভিন্ন রকম নিপীড়ন লক্ষ্য করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত হত্যানুসরাত হত্যা মামলার রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিতে চ্যানেল আই-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

পরবর্তী

চলচ্চিত্রে সরকারি পৃষ্ঠপোষকতা: দান, অনুদান, নিদান

পরবর্তী

চলচ্চিত্রে সরকারি পৃষ্ঠপোষকতা: দান, অনুদান, নিদান

বিবারকে পাত্তাই দিলেন না এমিনেম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT