চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক নম্বর নায়ক হয়ে বিপদ টেনে এনেছি’

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১০:১৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

শাকিব খান, চলচ্চিত্রের শীর্ষ নায়ক। আজ শনিবার বিকালে দেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি সংগঠন মিলে শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকাল কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে রাতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন শাকিব খান।   

শাকিব খান, কেমন আছেন?

সুপারস্টার হওয়ার যে কী যন্ত্রণা! দেশের চলচ্চিত্রের এক নম্বর নায়ক হয়ে আমি যে কত বিপদ টেনে এনেছি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি!

আপনি এখন কোথায়?

পাবনায়, আমার যেখানে থাকার কথা, সেখানেই আছি। শুটিং করছি। আজ সারাদিনই শুটিং করেছি। এখন রুমে এসে বিশ্রাম নিচ্ছি।

আপনি নিশ্চয়ই শুনেছেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩টি সংগঠন আপনার সঙ্গে আর কাজ করবে না।

সবাই দেখছে ১৩টি সংগঠন। কিন্তু আমি বলব পুরো ঘটনাটি একজন ঘটাচ্ছে।

আপ​নি কার কথা বলছেন?

বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব। সে ছিল অশ্লীল ছবির পরিচালক। তখন তাকে নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল। সে আদালতে গিয়ে হাজিরা দিত। আমি তাকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম। তাকে দিয়ে ভালো ছবি বানিয়েছিলাম আর আমিই ওই ছবিতে অভিনয় করেছিলাম। এখন সে–ই আমার বিরুদ্ধে লেগেছে।

আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে?

কারণ আমি এখন তার ছবি করছি না। আমি এখন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি। এটা তিনি সহ্য করতে পারছেন না। তিনি ব্যক্তিস্বার্থে পুরো চলচ্চিত্র পরিচালক সমিতিকে ব্যবহার করছেন। আজ তারা শামিম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছেন, কাল আরেকজন নতুন পরিচালককে বাতিল করবেন। তারা কোনো ভাবেই নতুনদের এখানে ঢুকতে দিতে চান না।

আজ শনিবার বিকালে যে সিদ্ধান্ত হয়েছে, এ ব্যাপারে আপনি কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেবেন?

অবশ্যই নেব। আমি কাল রোববার সকালেই ঢাকায় ফিরছি। পরশু সোমবার আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।

কী তুলে ধরবেন?

আমাকে শেষ করে দেওয়াই হচ্ছে তাদের মূল পরিকল্পনা—সংবাদমাধ্যমের কাছে আমি এটাই তুলে ধরব।

সংবাদ সম্মেলন এফডিসিতেই করবেন?

না, এফডিসির বাইরে করব। কারণ সেদিন দেখি শিল্পীদের এফডি​সিতে ঢোকার সময় পুলিশ দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি খুবই কষ্ট পেয়েছি।

চলচ্চিত্র পরিচালক সমিতি আপনাকে যে আইনি নোটিশ পাঠিয়েছে, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন?

আমাকে তারা সেই সময়টুকু দিয়েছে? আমি তো অবশ্যই তার একটা জবাব দেওয়ার জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করতাম কিংবা পরিচালকদের সঙ্গেও কথা বলতাম। আমাকে আইনি নোটিশ পাঠিয়ে তারা নিজেরাই বেআইনি কাজ করছে। আসলে তাদের উদ্দেশ্য শাকিব খানকে শেষ করে দেওয়া। কিন্তু এটা তারা একবারও ভাবছে না, আমি এখন আর একজন ব্যক্তি শাকিব খান না, এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট। আমাকে শেষ করা মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকেও শেষ করে দেওয়া।

আপনি তো এখনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। এই সংগঠন থেকে কিছু করার কথা ভেবেছেন?

আমি ঢাকায় ফিরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জরুরি সভা আহ্বান করছি। চলচ্চিত্রের শিল্পীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ নেব।

আপনি মনে করেন, চলচ্চিত্রশিল্পীরা আপনার সঙ্গে আছেন?

অবশ্যই! কেন, কোনো সন্দেহ আছে? নায়করাজ রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, বাপ্পারাজ—তারা কী বলছেন, পড়েছেন? দেখেছেন?

আপনি অনেক দিন থেকে বলছেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।

আমি আবারও বলছি, গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র। সালমান শাহকে নিয়েও এমন ষড়যন্ত্র হয়েছিল। শেষ পর্যন্ত সালমান শাহ মারা যান। মৃত্যুর আগে তিনি করুণভাবে সবাইকে অনুরোধ করেছিলেন, কিন্তু তার কথা কেউ বুঝতে পারেনি। আর এর জন্য চলচ্চিত্রশিল্পকে অনেক খেসারত দিতে হয়েছে।

ঈদ মানে প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি থাকবেই। এবার তাহলে কী হবে?

কিছুই হবে না। অপেক্ষা করুন। দেখুন। আমি অনেক কষ্ট করে আজকের অবস্থানে এসেছি, কেউ আমাকে কোলে করে এনে এখানে বসিয়ে দিয়ে যায়নি। হ্যাঁ, আমার পেছনে অনেকেরই অবদান আছে, কিন্তু আমি তো তাদেরকে অস্বীকার করছি না।

ভক্তদের উদ্দেশে কিছু বলতে চান?

আমি আশা করব আমার ভক্তরা এই সময় আমার পাশেই থাকবেন। তারা আমার বিরুদ্ধে সব চক্রান্ত আর ষড়যন্ত্র ধ্বংস করে দেবেন।

রাত হয়েছে। আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক ম্যাচ নেই রুমানাদের সামনে

পরবর্তী

ফ্রান্সের রাজনীতিতে ফের জিদানকে নিয়ে উত্তেজনা

পরবর্তী
জিনেদিন জিদান এবং মারিনা লা-পেন

ফ্রান্সের রাজনীতিতে ফের জিদানকে নিয়ে উত্তেজনা

শামিম আহমেদ রনি

‘আমি ছবি বানাব, শাকিব খান অভিনয় করবেন’

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT