চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে কোপার সেমির প্রতিপক্ষ, সময়-সূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। শনিবার রাতে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে পেরু। এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি সেরা চারের টিকিট কেটেছে।

প্রথম সেমিফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে পা রাখে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে আসে আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটে গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি।

শনিবার রাতে সালভাদরে লুইস সুয়ারেজের ভুলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। সেইসঙ্গে ভিএআর এর হতাশাও ছিল উরুগুয়ে শিবিরে। নির্ধারিত সময়ের খেলায় সুয়ারেজ ও এডিনসন কাভানি গোলের কয়েকটি সুযোগ নষ্ট করেছেন। আর ভিএআরের কারণে তিন-তিনটি গোল বাতিল হয়ে গেছে উরুগুয়ের।

নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল পোড়ে উরুগুয়ের। উরুগুয়ের নেয়া প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হন সুয়ারেজ। বাকি সবগুলো শটই গোলে পরিণত হলেও কোনো ভুল না করায় শেষ চারে পেরু।

আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনোইরোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও স্বাগতিক ব্রাজিল।

একদিন পর সকাল সাড়ে ছয়টায় পোর্তো অ্যালেগ্রোর অ্যারেনা দো গ্র্যামিওতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে পেরু।

Reneta

দুই সেমিফাইনালে পরাজিত হওয়া দল ৬ জুলাই রাত একটায় সাও পাওলোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি লড়বে। একদিন পর রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুল ফাইনালিস্ট।

সেমির প্রতিপক্ষ ও সময়-সূচি
প্রথম সেমি: ব্রাজিল-আর্জেন্টিনা (৩ জুলাই, সকাল ৬.৩০মিনিট)
দ্বিতীয় সেমি: চিলি-পেরু (৪ জুলাই, সকাল ৬.৩০মিনিট)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯ব্রাজিল-আর্জেন্টিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT