চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিনের দাম এক দেশে বেশি হলে অন্য দেশে যাবো: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ভারত থেকে বেশি দামে ভ্যাকসিন কেনার বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: কোনো দেশ যদি করোনার ভ্যাকসিনের দাম বেশি বলে, তবে অন্য দেশ থেকে আনার চেষ্টা করা হবে।

বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতে ২০০ রুপি বা ২ দশমিক ৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৪০ টাকা) প্রতি ডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করবে। আর বাংলাদেশের কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলার বা ৩৪০টাকায়।

ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি দামে বাংলাদেশে ভ্যাকসিন কেনা হচ্ছে, এর ফলে বাজেটে কী প্রভাব পড়বে- এমন প্রশ্ন করা হয় অর্থমন্ত্রীকে।

এর জবাবে তিনি বলেন: আমি এটা জানি না, দাম বেশি হয়েছে কিনা। ইন্ডিয়া যদি ভ্যাকসিন তৈরি করে তাহলে তাদের উৎপাদন ব্যয় তো কম হবেই। কিন্তু তারা যখন বিক্রি করবে তখন অবশ্যই তাদের খরচ ও মুনাফা ধরেই বিক্রয়মূল্য নির্ধারণ করবে। তাদের যে খরচ হবে সেই দামে আমরা পাবো, তাদের দেশে যদি তৈরি করা হয় এটা প্রত্যাশা করা ঠিক হবে না।

“তবে আমরা দেখব যে, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কত এবং আমরা কতে দামে পাচ্ছি। সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। কারণ এক দেশ ভ্যাকসিন তৈরি করবে না, অনেক দেশই তৈরি করবে। এক দেশ থেকে যদি বেশি দাম বলে তাহলে অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই করব। সেই সুযোগ আমাদের আছে।”

Reneta

আগামী বাজেটে ভ্যাকসিন কতটা গুরুত্ব পাবে এবং জনস্বাস্থ্যের কোন বিষয়কে বাজেটে গুরুত্ব দেয়া হবে?

এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন: এই মুহূর্তে জাতির যে চাহিদা সেটা হচ্ছে ভ্যাকসিন, সবাই অপেক্ষা করে আছে আমরা কবে ভ্যাকসিনের কাজটা শুরু করবে। কবে ভ্যাকসিন সবাইকে দেয়া শেষ করতে পারব। ভ্যাকসিন আনা কঠিন কাজ নয়। ভ্যাকসিন দেয়াটা কঠিন কাজ। সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ। আমরা বিশ্বাস করি আমরা এখানে সফল হবো। আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই এগুবো।

অর্থমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রীর প্রত্যাশা হলো, সবার এমনকি যারা খরচ বহন করতে পারবেন না তাদেরও খরচ তিনি বহন করবেন। এটা একদিনে হবে না। দেশের ১৭ কোটি মানুষকে একদিনে এটি দেয়া যাবে না। সেজন্য কিছু ধাপ থাকবে। প্রথম ধাপে কারা পাবেন, দ্বিতীয় ধাপে কারা পাবেন, তৃতীয় ধাপে কারা পাবেন, এভাবে শনাক্ত করে ভ্যাকসিন দিতে হবে। আশা করি, দেশের ১৭ কোটি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভ্যাকসিনকরোনাভাইরাসভারতের ভ্যাকসিনভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT