চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক থানাতেই বিকাশ প্রতারণার অর্ধশতাধিক অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
অপরাধ, চট্টগ্রাম
A A
বাংলাদেশের গ্রামীণ বাজারে মানুষজন বসে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আসলেই বিকাশ প্রতারক চক্র দেশব্যাপী সক্রিয় হয়ে সহজ-সরল মানুষদের টাকা হাতিয়ে নেয় নানা কৌশলে। এরকমই দেখা যাচ্ছে চট্টগ্রাম মহানগরীর ডাবল মুরিং এলাকায়। কেবল রমজান মাসেই এই এলাকায় ৫০ জনেরও বেশি ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ (সিএমপি) বলছে বিকাশ প্রতারকদের প্রচলিত কথা “ভুলে আপনার নাম্বারে টাকা পাঠানো হয়েছে” এই পদ্ধতির সঙ্গে “পুরস্কার জিতেছেন” এরকম লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

বিকাশ প্রতারণায় আরেকটি প্রচলিত পদ্ধতি হচ্ছে ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা ফেরত চাওয়া। গত ৮ জুন এই পদ্ধতির প্রতারণার শিকার হন সিএমপি’র এক পুলিশ সদস্যের বাবা।

এই প্রতারণার বিরুদ্ধে ডবল মুরিং থানায় দায়ের করা মামলার এজাহারে রবিউল আউয়াল নামের ওই পুলিশ সদস্য জানান, ‘গত ৮ জুন দুপুর আনুমানিক সময় ১২ টার দিকে আমি আমার গ্রামের বাড়িতে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ ঝলক হোটেলের পাশে ‘বিছমিল্লাহ টেলিকম’ নামের দোকানে যাই। সেখানে ওই দোকানের একটি নম্বর থেকে আমার বাবার বিকাশ নম্বরে ১৫ হাজার এবং আরেকটি নাম্বার থেকে ৫ হাজার ৪০০ টাকা পাঠাই। সেদিনই বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে আমার বাবার বিকাশ নম্বরে ০১৯১১৫৬২৪২০ এবং ০১৯৯৪৮৮৯০৭৮৯ নম্বর থেকে ১০ হাজার ৭০০ টাকার একটি এস.এম.এস আসে। এর পর পরই অজ্ঞাতনামা একজন ব্যক্তি ০১৯৯৪৮৮৯০৭৮৯ নম্বর থেকে আমার বাবাকে ফোন করে বলে “আপনার কাছে ১০ হাজার ২০০ টাকা বেশি গিয়েছে, আপনি ওই টাকা ফেরত দিলে আমি উপকৃত হবো।”

এই কথা শুনে সরল বিশ্বাসে আমার বাবা ওই টাকা পাঠিয়ে দেন। কিন্তু বাবা একাউন্ট ব্যালেন্স চেক করে দেখতে পান যে তাঁর একাউন্টে ১০ হাজার ২০০ টাকা আছে। এটা জেনে আমার বাবা ওই নম্বরে ফোন করলে তারা বলে বোধ হয় ভুলে বেশি টাকা পাঠিয়ে দিয়েছেন। তখন টাকা ফেরতে পাঠাতে তারা আমার বাবাকে একটি সংখ্যা চাপতে বলে। বাবা তাদের কথামত সংখ্যা চাপলে অবশিষ্ট ১০ হাজার ২০০ টাকাও হাতিয়ে নেয় প্রতারকরা।’

সম্প্রতি বিকাশ প্রতারণার শিকার হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার সাব-ইন্সপেক্টর (এস আই) কিশোর মজুমদার।

Reneta

বিকাশ প্রতারণার বিষয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ১৫-২০ লাখ টাকার পুরস্কার-লটারি জিতেছেন জানিয়ে প্রতারকরা ফোন করে বিকাশে ভ্যাটসহ নানা অজুহাত দেখিয়ে টাকা দাবি করে। অনেকেই লোভের বশে তাদের টাকা পাঠায়। তারা একেকটি নাম্বারে ১৫ হাজার , ১০ হাজার এরকম টাকা পাঠাতে বলে।

এর পেছনে চট্টগ্রামের কোন চক্র জড়িত কিনা খতিয়ে দেখে পুলিশ বলছে ফরিদপুর, বগুড়া জেলা থেকে এসব ফোন কল এসেছে। জড়িতদের আটক করতে ইতোমধ্যে সিএমপি’র তদন্ত কর্মকর্তারা এই জেলাগুলোর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান এস আই কিশোর।

কোন ফোন কল ও এস.এম.এস দেখেই নিজের ব্যালেন্স খতিয়ে না দেখে অপরিচিত কোন নম্বরে বিকাশে টাকা না পাঠাতে পরামর্শ দিয়েছেন সিএমপি’র এই পুলিশ সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT