চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক টিকিটের দাম ১৪ লাখের বেশি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) লড়াইয়ে টিকিটের দাম আকাশচুম্বী হবে সেটা আঁচ করাই যাচ্ছিল। সেই দামটা যে এমন চড়া মূল্যের তা হয়ত আঁচ করেনি কেউই! প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।

আগামী ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ। ৬ মার্চ পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগের খেলা। প্যারিস লেগের টিকিট নিয়েই পিএসজির সমর্থকরা উন্মাদপ্রায়। সব টিকিট এরইমধ্যে শেষ।

তারই কিছু টিকিট পুনরায় বিক্রি হবে, যে সুযোগটা নিতে পারেন আগ্রহী সমর্থকরা। সেজন্য দিতে হবে চড়া দাম। সবচেয়ে বেশি দামের টিকিট পেতে চাইলে আপনাকে গুনতে হবে ১৪ হাজার ৬৯৫ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৪৪ হাজার টাকা!

প্যারিসের ক্লাবটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমরা আপনাদের অবহিত করছি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই।’

পাশাপাশি ক্লাবটি কিছু টিকিট পুনরায় বিক্রির (রিসেল) খবর দিয়েছে। তারা লিখেছে, ‘অধিকন্তু, আপনারা আমাদের রিসেল পেজে গিয়ে টিকিট কিনতে পারবেন।’

প্যারিসে দ্বিতীয় লেগের খেলা শুরু হতে এখনো আড়াই মাসের মতো বাকি। এত দূরের ম্যাচের টিকিটের এত চাহিদা! টিকিট বিক্রি হয়েছে ৩১৫ ইউরো থেকে ১৪ হাজার ৬৯৫ ইউরোর মধ্যে।

Reneta

বার্নাব্যুর প্রথম লেগের টিকিটও সব বিক্রি হয়ে গেছে বলে রিয়াল মাদ্রিদ অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬

‘মান সনদ’ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই ২৬, ২০২৬
আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT