চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঘন্টায় করোনা পরীক্ষায় কানাডায় নতুন কিট

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:১৭ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মাত্র এক ঘন্টায় করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার ফলাফল দেয়ার ক্ষমতা সম্পন্ন নতুন একটি টেস্টিং কিট উদ্ভাবন করেছে কানাডা গুয়েল্ফের ’প্রিসিশন বায়োমনিটরিং’। কোম্পানিটির এ টেস্টিং কিটটি সহজে বহনযোগ্য এবং ল্যাবরেটরি টেস্টের মতোই সঠিক ফলাফল দেয় বলে কোম্পানিটি দাবি করেছে।

এর আগে অটোয়ার স্পার্টার্ন বায়োসায়েন্স এর সহজে বহনযোগ্য দ্রুত পরীক্ষার কিটকে অনুমোদন দেয় হেলথ কানাডা। সেটি এখন ফেডারেল সরকার ব্যবহার শুরু করেছে।

তবে বিটিএনএক্স নামে ওপর একটি কোম্পানির টেস্টিং কিটকে হেলথ কানাডা অনুমোদন দেয়নি। এই কোম্পানিটি রক্ত পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসের উপস্থিতি সনাক্ত করে। কানাডা করোনাভাইরাসের সংক্রমণ সনাক্তে রক্ত পরীক্ষাকে এখন পর্যন্ত উৎসাহ দিচ্ছে না।

Banglabid

‘প্রিসিশন বায়োমনিটরিং’ জানায়: ফেডারেল সরকার তাদের উৎপাদিত সকল টেস্টিং কিট কিনে নিতে লিখিতভাবে লেটার অব ইনটেন্ট দিয়েছে। কোম্পানিটি হেলথ কানাডার অনুমোদন পেলেই তারা কিট উৎপাদন শুরু করবে। দেশের উত্তর জনপদের মানুষের জন্য এই টেস্টিং কিট ব্যবহৃত হবে বলে কোম্পানিটি জানায়।

প্রিসিশন বায়োমনিটরিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন: এ কিটটি এক ধরনের ‘ব্রিফকেস ল্যাবরেটরি’। ব্যাটারি চালিত কয়েক পাউন্ডের এই ডিভাইসটি ব্রিফকেসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায় এবং ভাইরাসের টেস্ট করা যায়। ৬০ মিনিটের মধ্যেই টেস্টের ফলাফল পাওয়া যায় এই কিটে।

কোম্পানিটির ওয়েবসাইট থেকে জানা যায়: গত চার বছর ধরে কৃষি খামার এবং প্রাণীদেহে বিভিন্ন ভাইরাসের সংক্রমন চিহ্নিতকরণ নিয়ে কাজ করছে কোম্পানিটি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তারা কোভিড-১৯ এর কিট এর ব্যাপারে আগ্রহী হয়। অন্টারিও এবং ম্যানিটোবার অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে তারা কোভিড-১৯ এর টেস্টিং কিট নিয়ে কাজ শুরু করে। কোভিড-১৯ এর ডিএনএ চিহ্নিত ও আলাদা করেছে যে গবেষক দলটি তাদেরও সম্পৃক্ত করে তারা।মার্চ মাসের শেষের দিকে তারা কিটটি নিয়ে পরীক্ষা চালানোর অনুমোদন চায়।

Reneta

কোম্পানিটি আরও জানিয়েছে: নতুন এই টেস্টিং কিটের ফলাফল সম্পর্কে তারা আস্থাশীল। হেলথ কানাডার অনুমোদন পেলেই তারা কিট উৎপাদন শুরু করবে এবং সরকারকে সরবরাহ শুরু করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT