ক্রিকেট

এক ঘণ্টা দেরিতে ছাড়বে টাইগারদের বিমান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিমানবন্দরে পৌঁছেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিমানবন্দরে পৌঁছেছেন, তারা masks পরেছেন এবং ট্রাভেল ব্যাগ নিয়ে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে রাত পৌনে ১২টায় ওমানের পথে রওনা হবে বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত পৌনে এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

সাইক্লোনের প্রভাবে মাস্কাট বিমানবন্দরে নিষেধাজ্ঞা থাকায় ওমানের অন্য একটি বিমানবন্দরে অবতরণ করবে টাইগারদের বহনকারী ফ্লাইট। বিশ্বকাপ অভিযানে অংশ নিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিমানবন্দরের পথে রয়েছেন।

ওমানের কয়েকটি অঞ্চলে ঝড় হওয়ায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা রাখা হয়েছে। তাতে অনিশ্চিত হয়ে পড়েছিল টিম টাইগার্সের ওমান যাত্রা। আরেকটি বিমানবন্দর ব্যবহারের অনুমতি মেলায় জটিলতা কেটে গেছে। যদিও এক ঘণ্টা বিলম্বে ছাড়বে বিমানটি।

এদিকে বিদেশ সফরের আগে রোববার কোভিড-১৯ টেস্টে বিশ্বকাপ দলের সব ক্রিকেটার নেগেটিভ সার্টিফিকেট পেয়েছেন। শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছিল স্কোয়াডের সবার।

আইপিএল শেষে বাংলাদেশ দলের সঙ্গে ওমানে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বিদেশি কোচিংস্টাফ সদস্যদের যার যার দেশ থেকেই ওমান যাওয়ার কথা। ওপেনার লিটন দাস আগেভাগেই সেখানে চলে গেছেন। স্ত্রীসহ তিনি মাস্কাট যান ৩০ সেপ্টেম্বর।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিমাহমুদউল্লাহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…