চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি মিশন পরিচালনা করে সৌদি যুবরাজের ঘনিষ্ঠ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-সাংবাদিক-জামাল খাশোগি

নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগির জন্য একটি মিশন পরিচালনা করা হয়েছে যেখানে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সেই মিশনটি সৌদি আরবের প্রধান ইনটেলিজেন্স সার্ভিসের এক বড় কর্মকর্তার দ্বারা পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তিনটি সূত্র থেকে এই তথ্য মিলেছে।

ওই তিন সূত্রের একটি বলছে, মিশন পরিচালনাকারী ওই অফিসার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের খুবই কাছের মানুষ। তবে এখনও পরিস্কার হয়নি যে ক্রাউন প্রিন্স কি জিজ্ঞাসাবাদ, তদন্ত নাকি হত্যার নির্দেশনা দিয়েছিলেন তাকে।

দ্বিতীয় সূত্রটি বলছে, ওই কর্মকর্তা খাশোগিকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজের একটি দল তৈরি ও প্রেরণ করে। তাদের সন্দেহ ছিলো খাশোগির সঙ্গে সৌদির তুমুল প্রতিদ্বন্দ্বী কাতারের সম্পর্ক ছিলো। তবে খাশোগির এই ধরনের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।

আরেকটি সূত্র বলছে, খাশোগি রিয়াদকে কি বলেছেন সেসব বিষয়ে মিশন পরিচালকরা পরিষ্কার নয়। সেটা থেকেই বোঝা যায় কেন সরকারের কাছে কোনো পরিষ্কার তথ্য নেই।

Reneta

এই ঘটনায় সৌদি কর্তৃপক্ষের নির্দেশনায় তৈরি রিপোর্টে এসব তথ্য সংযুক্ত করা হবে কিনা সেই বিষয়ে কোনো পরিষ্কার তথ্য মেলেনি। সূত্র বলছে, রিপোর্টে বলা হতে পারে খাশোগি বিশৃঙ্খল জিজ্ঞাসাবাদের সময়ে মৃত্যুবরণ করেছে।

তুর্কির এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে ২ সপ্তাহ আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে খাশোগিকে হত্যা করার পরে তার মরদেহ টুকরা টুকরা করে ফেলা হয়। এর আগে সোমবার রাতে নয় ঘণ্টাব্যাপি তার খোঁজ চালায় সেই তুর্কি কর্মকর্তা। তবে সেই মৃতদেহ কিভাবে সরানো হয়েছে সেই ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কূটনৈতিক মিশনে প্রবেশ করার পর থেকে জামাল খাশোগির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।  বাগদত্তাকে বিয়ের জন্য কাগজপত্র নিতে সেখানে যান তিনি। এরপরেই নিখোঁজ হন জামাল খাশোগি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাশোগিখাশোগি হত্যাজামাল খাশোগিতুরস্কসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT