চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ‘ইন্ট্রোভার্ট কাপল’র গল্পে নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২০
বিনোদন
A A

প্রত্যেকের চারপাশে অসংখ্য ইন্ট্রোভার্ট (অন্তর্মুখী) মানুষ। যারা স্বভাবে কিছুটা চাপা! নিজেদের কথাগুলো মন খুলে অন্যদের বলে না। ঠিক এমনই এক ‘ইন্ট্রোভার্ট কাপল’র গল্প এবার উঠে আসছে টিভি নাটকে। এ গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন মাহমুদ মাহিন। যেখানে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও শামীম হাসান সরকার।

যারা ইন্ট্রোভার্ট তাদের বেশি বন্ধু সার্কেল থাকে না। নাটকের গল্পে দেখা যাবে, তিশা ও শামীম দুজনেই ইন্ট্রোভার্ট। তাদের কোনো প্রেম থাকে না। অ্যারেঞ্জ বিয়ে হয়। শুধুমাত্র স্বভাবে চাপা হওয়ায় দাম্পত্য জীবনে তাদের বনিবনা নিয়ে সমস্যা হয়। একে অন্যের ভালো-মন্দ গুণ, মনের কথাগুলো ভাগাভাগি করতে পারে না। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় বিশাল দূরত্ব।

মাহমুদ মাহিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ক’দিন আগে শামীম এবং আমি আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই গল্পটা মাথায় আসে। সঙ্গে সঙ্গে তিশা আপুকে ফোন করে গল্পের প্লট জানাই। রাজি হয়ে যান। শিডিউল দিলেন। যখন সহকারী ছিলাম তখন থেকে তিশা আপুর সঙ্গে আমার পরিচয়। কিন্তু এর আগে একসঙ্গে কাজ হয়নি। তবে শামীমের সঙ্গে একাধিক কাজ হয়েছে।

পরিচালক বলেন, আমাদের সমাজে এ ধরণের কাপলের অভাব নেই। তারা ছোটছোট বিষয় গোপন রাখতে রাখতে কিংবা নিজেদের কথাগুলো শেয়ার করে বলে এক সময় সম্পর্কগুলোও হারিয়ে যেতে থাকে। নাটকের শেষে এ বার্তা দেয়ার চেষ্টা করেছি। তাই ট্যাগ লাইন রাখা হয়েছে ‘গোপনীয়তা বর্জন করুন’।

এর আগে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি খণ্ড নাটকে কাজ করেছিলেন ইউটিউবার থেকে অভিনয়ে নিয়মিত হয়ে জনপ্রিয়তা পাওয়া শামীম হাসান সরকার। তিশার সঙ্গে ‘ইন্ট্রোভার্ট কাপল’ হচ্ছে তার দ্বিতীয় কাজ। অভিজ্ঞতাও চমৎকার। তাই শামীমের আশা করছেন তিশার সঙ্গে আগামীতে আরও কাজ হবে। বলেন, তার (তিশা) অভিনয়ের ফ্যান অনেক আগে থেকে। তার সঙ্গে অভিনয় ও স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়ায় মিস করিনি। তিনি সাপোর্টিভ এবং কো-অপারেটিভ একজন শিল্পী।

Reneta

নির্মাতা মাহমুদ মাহিন, সহশিল্পী নুসরাত ইমরোজ তিশা সবকিছু মিলিয়ে ‘ইন্ট্রোভার্ট কাপল’ কাজটি শামীম অন্যরকম হতে পারে মনে করছেন। জানা যায়, মাহমুদ মাহিনের গল্প ও চিত্রনাট্যে গেল সপ্তাহে দু’দিন শুটিং করে নাটকটির শুটিং শেষ হয়েছে। তিশা, শামীম ছাড়াও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সহীদ উন নবী, শেলি আহসান, রেনু, সবুজ রহমান প্রমুখ।

মাহমুদ মাহিন জানান, পথিকের ব্যানারে নির্মিত ‘ইন্ট্রোভার্ট কাপল’ নাটকটি আগামী ডিসেম্বরে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। এরপর উন্মুক্ত হবে গ্লোবালের ইউটিউবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ইমরোজ তিশামাহমুদ মাহিনলিড বিনোদনশামীম হাসান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT