চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আফগান নারীর টেক কোম্পানির সিইও হয়ে ওঠার গল্প

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৯:২৭ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি, নারী
A A
রয়া মাহবুব

রয়া মাহবুব, নামটি অনেকের কাছে অপরিচিত মনে হলেও প্রযুক্তি বিশ্বে বর্তমানে তিনি বেশ সুপরিচিত। কারণ ২০১০ সালে তিনি প্রথম নারী হিসেবে আফগানিস্তানের কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কাজ শুরু করেন, তাও মাত্র ২৩ বছর বয়সে। তবে তার সফল হওয়ার পেছনের পথটি কিন্তু খুব মসৃণ ছিল না।

আফগান শরণার্থী হিসেবে রয়া বড় হয়েছিলেন ইরানে। তখন তার জন্য কম্পিউটার কিংবা ইন্টারনেট ব্যবহার ছিল স্বপ্নের মতো। তার কাছে তখন কম্পিউটারকে মনে হতো একটি ছোট বাক্স যার মধ্যে সব তথ্য রয়েছে, সব বই এতে পাওয়া যায় আর এর মাধ্যমে মানুষের সাথে কথাও বলা যায় যারা কখনও তার অবস্থান জানতেও পারবে না।

রয়া মাহবুব

২০০৩ সালে তিনি প্রথম এই বাক্সের দেখা পান। তখন সবেমাত্র তার পরিবার ইরান ছেড়ে পুনরায় আফগানিস্তানে পাড়ি জমিয়েছে। পরবর্তীতে তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করে হেরাত বিশ্ববিদ্যালয়ের আইটি কোঅর্ডিনেটর হিসেবে কাজ শুরু করেন। এসময় নারীদের প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে একটি অলাভজনক প্রতিষ্ঠানও দাঁড় করান তিনি। এরই স্বীকৃতি হিসেবে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাই করে নেন রয়া।

২০১০ সালে তার বোন এলাহাকে সাথে নিয়ে প্রতিষ্ঠান করেন আফগান সিটাডেল সফটওয়্যার নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। হেরাত ভিত্তিক হলেও কাবুলে একটি শাখা ছিল প্রতিস্থানটির। ২০১৩ সালে প্রতিষ্ঠানটিতে নারী কর্মীর সংখ্যা ৭০ শতাংশে উন্নীত হয় যাদের মধ্যে ছিল প্রোগ্রামার এবং ব্লগার।

রয়া মাহবুব

Reneta

তবে আফগানিস্তানের মতো একটি দেশে সেসময় নারীদের জন্য বাইরে গিয়ে কাজ করাটা ছিল বেশ চ্যালেঞ্জের। তাছাড়া পেশাগত কারণে মার্কিন সেনাবাহিনীর সাথেও কাজ করতে হতো তাকে। সব মিলিয়ে তিনি অল্পদিনেই তালেবানের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও তাকে হুমকি হিসেবে দেখত।

একসময় তার বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়ানো শুরু হলো। তাকে ‘মার্কিন চর’ হিসেবেও আখ্যা দেওয়া হলো। সেবাগ্রহীতাদের কাছ থেকে নিয়মিত পাওনা না পাওয়ায় প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়ল। এ সময় তিনি আফগানিস্তানের বাইরে থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা শুরু করলেন। একটি ডকুমেন্টারিতে তার সম্পর্কে জানতে পেরে ফ্রান্সেসকো রুলি নামের একজন বিনিয়োগকারী আফগান সিটাডেল সফটওয়্যার কোম্পানিতে বিনিয়োগ করেন।

রয়া মাহবুব

ক্রমাগত হুমকির মুখে ২০১৪ সালে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাড়ি জমান রয়া মাহবুব। তবে এখান থেকেই তিনি আফগানিস্তানে তার প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সেখানে মেয়েদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ডিজিটাল সিটিজেন ফান্ড চালু করেছেন যার মাধ্যমে দেশজুড়ে চালু করেছেন ১৩টি ডিজিটাল সেন্টার। এখান থেকে প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়েছে ৯ হাজারের বেশি নারীকে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT