চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আইনজীবী ও পীরকে হত্যার পরিকল্পনা করছিলো জঙ্গিরা

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৪:২৭ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

হাইকোর্টে রীটকারী এক আইনজীবী ও ঢাকার বাইরের এক কথিত পীরকে হত্যার পরিকল্পনা করছিলো জেএমবির আদলে গড়ে ওঠা আরেকটি জঙ্গী গ্রুপ। গতরাতে আটক সংগঠনটির চার জঙ্গি এই তথ্য দিয়েছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটকে।

বিদেশে অবস্থান করা এক সাবেক জেএমবি সদস্যের অর্থায়নে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছিলো জেএমবিরই সাবেক আরেক জঙ্গি নেতার নেতৃত্বে গড়ে ওঠা ওই জঙ্গী গ্রুপ। তাদের গ্রেফতারে গোয়েন্দা জাল ফেলে ডিবি। রাজধানীর দারুস সালাম এলাকা থেকে আটক করে সক্রিয় ৪ জঙ্গিকে। গা ঢাকা দেয় প্রধান সংগঠক। সোমবার রাত থেকে ওই জঙ্গি গ্রুপের প্রধানকে আটক করতে দফায় দফায় অভিযান চালাচ্ছে ডিবি।

ডিএমপির এডিশনার কমিশনার মো: মনিরুল ইসলাম বলেন, দুই ব্যক্তিকে হত্যা করার জন্য, তাদের জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। তাদের মধ্যে একজন হলেন একটি রিটের আবেদনকারী। যে রিটটি হাইকোর্ট গ্রহণ করেছিলো, যে বিষয়ে সেই রিটটি করা হয়েছিলো সেটি বাতিল হয়ে যায়। মানে তার রিটের পক্ষে রায় আসে। সেই রিটকারীকে হত্যার প্রস্তুতি নিয়েছিলো তারা। সেজন্যই তারা যাচ্ছিলো। তাছাড়া আর একজনকে হত্যার পরিকল্পনা নিয়েছিলো তারা। তারা মনে করে যে সে শিরক করছে। মানে একজন পীরকে তারা টার্গেট করেছিলো।  

রাজধানীতে কোনো সমাবেশে বোমাবাজী অথবা আগুন ধরিয়ে দিয়ে আতংক ছড়ানোর পরিকল্পনা করছিলো জঙ্গিরা।

মনিরুল ইসলাম আরো বলেন, এরা মূলত তাবলীগ জামাতের বা ধর্মপ্রাণ যারা তরুণ তাদের টার্গেট করে তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করে এবং নিজের দলে নিয়ে আসে।

নিরাপত্তার কারণে বইমেলায় কোনো নাশকতা করতে পারেনি জঙ্গিরা- এমনটাই দাবি গোয়েন্দাদের। ৪ জঙ্গীকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT