এক্স-ম্যানের সঙ্গে শুভ-তিশার `অস্তিত্ব’

এই প্রথম বাংলাদেশি কোনো বাণিজ্যিক চলচ্চিত্র কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী শুক্রবার, ২৭ মে অনন্য মামুন পরিচালিত শুভ-তিশা অভিনীত ‘অস্তিত্ব’ সিনেমাটি চলবে কানাডার সিনেপ্লক্সে। আর ওদিনই একই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এক্স-ম্যান’ সিরিজের নতুন কিস্তি।
‘অস্তিত্ব’ ও ‘এক্স-ম্যান’ ছবিটি দুটোর উভয়েরই দিনে ৪টি করে শো চলবে। শো শুরু হবে কানাডার সময় দুপুর ১২টা ২০ মিনিটে, বিকাল ৩টা ৪৫ মিনিটে, সন্ধ্যা ৭টায় এবং রাত ১০টা ২০ মিনিটে এগ্লেন্টন টাউন সেন্টারের সিনেপ্লেক্স ওদিওনে অস্তিত্ব উপভোগ করতে পারবে কানাডায় বসবাসরত বাঙালি দর্শক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






