স্পোর্টস

এক্সিলেন্ট ফ্রম নাসির হোসেন: নাসের হুসেইন

এক্সিলেন্ট ফ্রম নাসির হোসেন: নাসের হুসেইন

নাসির ১০ ওভার শেষ করার পর টিভি কমেন্ট্রিতে নাসের হুসেইন বললেন এক্সিলেন্ট ফ্রম নাসির হোসেন।

নাসের হুসেইন তো সত্যিই বলেছেন, জনতার দাবিতে দলে ফেরা নাসির নিজেকে মেলে ধরলেন মিরপুরের হোম অব ক্রিকেটে।

বল হাতে ১০ ওভারে একটি মেডেন দিয়ে মাত্র ২৯ রানে শিকার করেছেন মঈন আলীর মূল্যবান উইকেট।

ব্যাট হাতে ২৭ বলে ২৭ রান করা ছাড়াও যোগ্য সঙ্গ দিয়েছেন মাশরাফিকে।

নাসির আর মাশরাফির ৬৯ রানেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

শেষ উইকেটের পতনটিও মিস্টার ফিনিশারের হাতেই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…