চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে গ্রন্থমেলায় সাংবাদিকদের যতো বই

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৮:১৮ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

ফেব্রুয়ারি মাসব্যাপী চলছে অমর একুশে গ্রন্থমেলা। লেখক-পাঠকেরা চাতক পাখির মতো সারাবছর অপেক্ষা করেন এই মেলার জন্য। মেলা উপলক্ষে বের হয়েছে সাংবাদিকদের অসংখ্য নতুন বই।

সাংবাদিকরা লিখেছেন গল্প, উপন্যাস, শিশু সাহিত্যসহ নানা রকম বই। হাজারো বইয়ের ভেতর থেকে সব সাংবাদিককে খুঁজে বের করা বেশ দুরূহ কাজ। তবু সাংবাদিকদের বই নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক, কথা সাহিত্যিক আনিসুল হকের কথা। সম্প্রতি তার লেখা ‘মা’ উপন্যাস ৭৫তম মুদ্রণ বের হয়েছে।

এবার মেলায় এসেছে আনিসুল হকের বেশ কয়েকটি নতুন বই। তার একটি ইতিহাস ভিত্তিক বই ‘আঁধারের যাত্রী’। বইমেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে, প্রথমায় পাওয়া যাচ্ছে বইটি।

রংপুরের বিলুপ্তপ্রায় গরুর গাড়িকে উপজীব্য করে লিখেছেন উপন্যাস ‘ও বন্ধু কাজলভোমরা’। বইটি পাওয়া যাচ্ছে সময় প্রকাশের স্টলে। শিশুদের জন্যও লিখেছেন দুইটি শিশুতোষ বই। ‘ভূতের সঙ্গে গুড্ডুবুড়ার সেলফি’ এবং ‘ইটি তুমি কেমন আছো’।

দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সাতটি বই বের হয়েছে। এবার শিশুদের জন্য বেশি বই লিখেছেন তিনি। প্রথমা থেকে বের হয়েছে উপন্যাস ‘মায়ানগর’,  এবং অনন্যা থেকে ‘একটি রহস্য উপন্যাস’।

Reneta

চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান লিখেছেন উপন্যাস ‘মূর্তিকারিগর’।

মূর্তিকারিগরে ময়মনসিংহের এক প্রতিমাশিল্পীর কথা  বলা হয়েছ। যে শিল্পীকে একাত্তরের এপ্রিল মাসে হত্যা করা হয়। রশিদ নামের সেই শিল্পীর হত্যাকাণ্ড উপন্যাসের অন্যতম উপজীব্য হলেও গল্পটি রশিদের জীবনকাহিনী না।

‘মূর্তিকারিগর’ উপন্যাসটি শেষ পর্যন্ত মানুষের মানবিকতা এবং অমানবিকতার গল্পে রূপান্তরিত হয়েছে। বাস্তব আর কল্পনার মিশেলে লেখক তুলে ধরেছেন একটি সময় এবং সেই সময়ের সমাজকে। ঐতিহাসিক সময়ের বর্ণনা আছে উপন্যাসে, আছে কিছু বাস্তব নাম। তবে এটি ইতিহাসভিত্তিক কোন গল্পও নয়।

মূর্তিকারিগর’ প্রথম উপন্যাস হলেও জাহিদ নেওয়াজ খান লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। তার প্রকাশিত অনন্যা বইয়ের মধ্যে আছে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’, ‘গণজাগরণে উন্মোচিত মুখোশ’, ‘সেলফিকাণ্ড’, ‘মোবাইল যুগে সাংবাদিকতা’ ইত্যাদি।

মূর্তিকারিগর পাওয়া যাচ্ছে আবিষ্কার প্রকাশনীর স্টলে (স্টল নং ৫৯০-৫৯১)।

এবছর প্রকাশ হয়েছে সাংবাদিক তুষার আবদুল্লাহ’র আটটি বই। এর মধ্যে কিশোর উপন্যাস ‘স্কুলের নাম ভালোবাসা’ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। ‘এক চোখা দৈত্য’ প্রকাশ করেছে ইকরি মিকরি। ‘আমার মিডিয়াসমগ্র’-এর প্রকাশক সময় প্রকাশন। এছাড়া ‘মিস্টার এন্ড মিজ ইউটিউব’ বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী (মেলায় স্টল নম্বর ৫৩৮)।

রেডিও ধ্বনির সিনিয়র নিউজরুম এডিটর মোস্তাফিজ গনি লিখেছেন ‘এফ এম রেডিওর সাংবাদিকতা’। বইটি প্রকাশ করেছে গতিধারা প্রকাশনী।

অনলাইন পোর্টাল ও দৈনিক সারাবাংলার সহকারী সম্পাদক পলাশ মাহবুবের সাতটি বই বের হয়েছে।

তার জনপ্রিয় কিশোর সিরিজ লজিক লাবু’র দ্বিতীয় বই ‘সিন্দুকের সন্ধানে’ প্রকাশ করেছে পাঞ্জেরী। এছাড়া পাঞ্জেরী থেকে এসেছে শিশু-কিশোরদের চাররঙা গল্পের বই ‘ইচ্ছেবুড়ি ও মায়ের পোষা ভূত’, ‘নীলুর আকাশ’ এবং চাররঙা ছড়ার বই ‘না ঘুমানোর দল’।

কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে দুটি বই। কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ‘জঙ্গলে জলছাপ’ এবং বড়দের গল্পের বই ‘একজন অদ্ভুত মানুষ’। বই দুটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT