চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে আগস্টকে সামনে রেখে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৪:১৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

একুশে আগস্টকে সামনে রেখে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। চেকপোস্ট বসিয়ে চলছে যানবাহন ও পথচারীদের দেহ তল্লাশি।

হামলা চালিয়ে গুলশানের হলি আর্টিসানের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন সন্দেহভাজন চিহ্নিত হওয়ার দাবি করা হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ছাড়া অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ও গোয়েন্দারা। তবে রিমান্ডে এনে জিজ্ঞাসায় কানাডার এক বিশ্ববিদ্যালয় ছাত্রের সম্পৃক্ততা জানার চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে কুটনীতিক পাড়ায় নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে ঢিলেঢালা ভাব। তবে নিরাপত্তা বাড়ানো হয়েছে একুশে আগস্টকে ঘিরে।

রাজধানীতে নাশকতা ঘটাতে পারে সন্ত্রাসী জঙ্গিরা, এমন গোয়েন্দা তথ্যে সকাল থেকে পথে পথে চেকপোস্টে চেকিং চলছে।

মতিঝিল বিভাগের এডিশনাল ডেপুটি কমিশনার মো. সাইফুর রহমান বলেন, সক্রিয় চেকপোস্ট থাকলে জনগণের পুলিশের ওপর একটা আস্থা আসে। চেকপোস্টের মাধ্যমে এর আগেও পুলিশ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের মতো কাজ করেছে বলে জানান তিনি।

নিরাপত্তা তল্লাশি পেরিয়ে যেতে হচ্ছে সন্দেহভাজন যানবাহন অথবা পথচারীদের। এ ব্যাপারে লালবাগ অপরাধ বিভাগের ডেপুটি কশিমনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, ঢাকা মহানগরে প্রবেশপথ এবং বের হওয়ার পথে যেন কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা কোনো ধরণের কোনো অপরাধী আসা-যাওয়া করতে না পারে সে পথে বাধা হয়ে কাজ করবে চেকপোস্ট।

Reneta

তিনি বলেন, কোনো অস্ত্রধারী প্রবেশ বা বের হতে চাইলে অথবা মাদক ব্যবসায়ী কোনো কিছু পরিবহন করতে চাইলে চেকপোস্টের মাধ্যমে সেগুলোও ধরা যাবে বলে জানান তিনি।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে আগস্টগুলশানজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT