চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশের সকাল-সন্ধ্যায় দর্শকদের সঙ্গে থাকবেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস। সম্প্রতি ভাষা আন্দোলনকে ঘিরে নির্মিত হয়েছে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি নিয়ে একুশের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের সাথে সময় কাটাবেন নির্মাতা তৌকীর আহমেদ সহ সিনেমার অভিনয় কলাকুশলীরা।

ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ছবি বলেই ২১ ফেব্রুয়ারির পুরো দিনটি দর্শকের পাশে বসে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তৌকীর আহমেদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাগৃহে এসময় নির্মাতার সাথে থাকবেন ‘ফাগুন হাওয়ায়’ টিম।

একুশের দিনে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবিটি দর্শকের কেমন লাগলো, সেটা জানার চেষ্টা করবেন। সরাসরি দর্শকের সাথে ভাষা আন্দোলনের অনুভূতি নিয়ে আলাপ আলোচনা করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তৌকৗর।

নির্মাতা জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বলাকা সিনেমা হলে উপস্থিত থেকে দর্শকের সঙ্গে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে কথা বলবেন তারা। সেখানে ১২ টা ১৫ মিনিটে আগত দর্শকদের সঙ্গে ছবি নিয়ে কথা বলবেন তৌকীর আহমেদ, সিয়াম ও তিশা।

এরপর বিকেল ৫ টার পর রাজধানীর শ্যামলী সিনেমা হলে যাবে ‘ফাগুন হাওয়ায়’ টিম। সেখান থেকে সাড়ে ৭ টায় যাবেন যমুনা ব্লক বাস্টার সিনেমাসে।

১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘অজ্ঞাতনামা’ খ্যাত নির্মাতা তৌকীর আহমেদ। শুক্রবার ছবিটি মুক্তির পর দেশব্যাপী বেশ সাড়া ফেলছে, প্রশংসা করছেন সাধারণ দর্শকরাও। বিশেষ করে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে সোশাল মিডিয়ায় বেশ ইতিবাচক মন্তব্য করছেন দর্শকরা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

ট্যাগ: তৌকীর আহমেদনুসরাত ইমরোজ তিশাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা!

পরবর্তী

‘বাংলাদেশে প্রতিষ্ঠান বিরোধি ধারার সবচেয়ে বড় অংশ মুহম্মদ খসরু’

পরবর্তী

‘বাংলাদেশে প্রতিষ্ঠান বিরোধি ধারার সবচেয়ে বড় অংশ মুহম্মদ খসরু’

মারিয়া-আঁখিদের স্বপ্ন থাইল্যান্ডের মূল পর্ব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT