চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাধিক দুর্নীতিতে জয়সুরিয়ার বিরুদ্ধে চার্জ গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিযোগ আগে থেকেই ছিল। আইসিসির দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘন করায় এবার সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় চার্জ গঠন করা হল। আগে শ্রীলঙ্কা ক্রিকেটের পারফরম্যান্স অ্যানালিস্ট থাকাকালীন অভিযুক্ত জয়সুরিয়াকে বরখাস্ত করা হয়েছিল।

মাতারা হারিকেনের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন আইনের ২.১.৩ ধারা লঙ্ঘন করার অভিযোগ। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেয়া এবং অন্যভাবে তার উপর প্রভাব বিস্তার করে আন্তর্জাতিক কোনো ম্যাচে নিজের ইচ্ছামতো প্রভাব খাটানোর অভিযোগও আনা হয়েছে।

এছাড়া ২.১.১ ধারা মোতাবেক কোনো আন্তর্জাতিক ম্যাচের ফলের উপর প্রভাব বিস্তার করা এবং ২.৪.৭ ধারা অনুযায়ী তদন্তে বাধাদানের অভিযোগও করা হয়েছে। এই অভিযোগের উত্তর দেয়ার ক্ষেত্রে জয়সুরিয়া ১৪ দিন সময় পাবেন।

জয়সুরিয়ার আগে শুক্রবার লঙ্কান সাবেক অন্য দুই ক্রিকেটার অভিষ্কা গুণাবর্ধনে ও নুয়ান জয়সার বিরুদ্ধেও দুর্নীতির নির্দিষ্ট ধারায় চার্জ গঠন করা হয়।

এর আগে সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন ইউনিট, আকসু। শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের বিরুদ্ধে তথ্য গায়েব, তদন্তে সহযোগিতা না করা ও দেরি করার মতো অভিযোগ করা হয় তখন। পরে বিধিভঙ্গের অভিযোগে ক্রিকেট থেকে ২ বছরের জন্য তাকে নিষিদ্ধ করে আইসিসি। যার ফলে ক্রিকেট সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ডে নিষিদ্ধ আছেন জয়সুরিয়া। জয়সুরিয়াও সব অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

২০১৭ সালে পদত্যাগের আগে দুই দফায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন জয়সুরিয়া। প্রথমদফা দায়িত্বের শেষ টেনে ২০১৩ সালে সরে দাঁড়ান, ২০১৫ বিশ্বকাপের পর আবারও প্রধান নির্বাচকের পদে বসেন ‘মাতারা হারিকেন’ খ্যাত এ মারকুটে ব্যাটসম্যান। সেসময়ে দল নির্বাচন নিয়ে প্রবল আপত্তি ওঠায় দুই বছর পর পুরো কমিটিসহ দ্বিতীয়দফা পদত্যাগ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়সুরিয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT