চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাধিক ট্রাইব্যুনাল গঠনের পক্ষে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:২৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

একাত্তরে স্থানীয় পর্যায়ে গুরুতর মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত সংস্থা জানিয়েছে, আইন ও বিধি মেনেই তদন্ত চালিয়ে যাচ্ছেন তারা। তবে অনেক আসামী, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সাক্ষী মৃত্যুবরণ করার কারণে দ্রুত বিচার শেষ করতে একটির পরিবর্তে একাধিক ট্রাইব্যুনাল গঠনের পক্ষে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর রায় ঘোষণা করা হয়েছে ২৬ মামলায়। সাজাপ্রাপ্ত আসামীর সংখ্যা ৫০। এর মধ্যে ২৮ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে পলাতক আছে ২১ জন। আপিল বিভাগে ৭ মামলা নিষ্পত্তি হওয়ার পর ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে আর ১ জনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডাদেশ। বর্তমানে ট্রাইব্যুনালে বিচার চলছে ২০ মামলার। একটি মামলা রায় ঘোষণার অপেক্ষায়। এর মধ্যে দুটি ট্রাইব্যুনালের মধ্যে একটিকে সক্রিয় রেখে আরেকটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

প্রসিকিউটর জেয়াদ আল মামুন বলেন, একটা মাত্র ট্রাইব্যুনাল হওয়াতে বিচারের গতিটা শ্লথ হয়েছে। এই মামলার সঙ্গে সম্পর্কিত আসামী, সাক্ষী, ভিকটিমতো অনন্তকাল জীবিত থাকবে না। তারা না থাকলে তো বিচার কার্যক্রমও চলবে না। আর এই বিচার যেহেতু সরকারের দৃঢ় অঙ্গীকার, ফলে যত দ্রুত সম্ভব বিচারকাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আরো ৪-৫টি ট্রাইব্যুনাল করতে হবে।

একাত্তরে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, গণহত্যার ৪৫০টি এবং ভুক্তভোগী ও শহীদ পরিবারের ২২৫টি আবেদনসহ অভিযোগ আছে ৬৭৫টি। এর মধ্যে যাচাই বাছাই করে তদন্ত করছে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, আইন ও বিধির বাইরে কাজ করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা সেভাবেই চালিয়ে যাচ্ছি। গ্রাম পর্যায়ে যদি আমরা যায়, সেখানে দেখা যায় হত্যা, গণহত্যা, রেপের পরিমাণ এত বেশি যে সেগুলোতে গুরুত্ব দিতে গেলে বর্তমানের মামলাগুলোকেওতো গুরুত্ব দিতে হয়।

বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে কেন্দ্রীয়ভাবে। জেলা ও থানায় পর্যায়ে এই বিচার করতে হলে আইনে সংশোধনী আনতে হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবস এবং বিজয়ফুল

পরবর্তী

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে মিয়ানমারে বিক্ষোভের মুখে কফি আনান

পরবর্তী

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে মিয়ানমারে বিক্ষোভের মুখে কফি আনান

মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধে ছক্কা মেরেছেন মাশরাফি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT