অন্যান্য

একাদশ শ্রেনীতে ভর্তির ফল প্রকাশ পেছালো একদিন

একাদশ শ্রেনীতে ভর্তির ফল প্রকাশ পেছালো একদিন

কলেজে একাদশ শ্রেনীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশের সময় আর একদিন বাড়লো। ২৫ তারিখ ফল প্রকাশ করার কথা থাকলেও জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানানো হয় অনিবার্য কারণবশত তা একদিন পিছিয়ে ২৬ তারিখ প্রকাশ করা হবে।

আজ রাত ১১টা ৩০ মিনিটে ফলাফল প্রকাশিত হবে বলেও জানানো হয় ওয়েবসাইটে। রাত সাড়ে এগারোটার পর http://www.xiclassadmission.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

বিগত কয়েক বছর ধরে এসএসসিতে ফলাফলের ভিত্তিত্তেই কলেজে ভর্তি করা হচ্ছে শিক্ষার্থীদের। আগামী ২৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়াই নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন।

এরপর কলেজে আসন থাকা সাপেক্ষে দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে ২ জুলাই।

৬ জুন থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিকে ভর্তির এই প্রক্রিয়া চলে ১৮ জুন অব্দি।  এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি তারাও চাইলে ৯ জুন থেকে ১১ জুনের মধ্যে আবেদন করতে পারবে।

বিষয়:একাদশ শ্রেনী ভর্তি প্রক্রিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…