চারদফা পেছানোর পর একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশের পর এখন অন্য বিড়ম্বনায় আছে শিক্ষার্থীরা। মেধা তালিকায় স্থান থাকার পরেও বেশ কিছু কলেজ নিজের শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দেওয়ায় শুরু হয়েছে নতুন করে ভোগান্তি।
সোমবার রাত ১২টা ৪০ মিনিটে প্রকাশ করা হয় একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা। মনোনীত করা হয় ১০ লাখ ৯৩ হাজার ৩শ’ ৭৪ জন শিক্ষার্থীকে।
রাজধানীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ভর্তি হতে এসে অনেক শিক্ষার্থী জানতে পারে মেধা তালিকায় স্থান হলেও প্রথম দফায় ওই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না তারা।
এই চিত্র আরো বেশ কয়েটি শিক্ষা প্রতিষ্ঠানের।
শিক্ষা সচিব বলছেন, অভিজ্ঞতা না থাকায় প্রথমবার ভুল হলেও ভবিষ্যতে এমন ভুলের সুযোগ নেই। আর বুয়েট বলছে, ফলাফল প্রকাশে তাড়াহুড়ার প্রয়োজন ছিল না।
২৯ ও ৩০ জুন এবং ১ ও ২ জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবে। তবে শ্রেণি কার্যক্রম শুরু হবে পয়েলা জুলাই থেকেই।







