অন্যান্য

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে ৯ জুন পর্যন্ত

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে ৯ জুন পর্যন্ত

অনলাইনে ভর্তির আবেদনের সুযোগসহ সারা দেশে আজ থেকে উচ্চমাধ্যমিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষার্থীরা এবার অনলাইনে ১০টি কলেজ এবং মোবাইল এসএমএসের মাধ্যমে আরো ১০টি কলেজে আবেদন করতে পারবে।

অনলাইনে ভর্তির জন্য ( www.xiclassadmission.gov.bd ) ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

এর জন্য শিক্ষার্থীকে তার পাসের সাল, বোর্ড, রোল নম্বরের সঙ্গে রেজিস্ট্রেশনও নম্বর দিতে হবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইন ও এসএমএস’র মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত।

বিষয়:একাদশ ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…