একাদশ নিয়ে বিসিবি সভাপতির পরামর্শ

সাউথ আফ্রিকার বিপক্ষে সামনের দুটি ওয়ানডেসহ পরবর্তী ম্যাচগুলো সতর্ক ক্রিকেট খেলতে এবং মাঠে আরও বেশি পেশাদারিত্বের পরিচয় দিতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রতি অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি।
একই ব্রিফিংয়ে রোববারের দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলের ‘একাদশ নির্বাচন’ করা নিয়ে আগাম একটা ধারণাও দিয়ে রেখেছেন বোর্ড প্রেসিডেন্ট।
‘দলে দুই একটি জায়গায় সম্ভ্যাব্য পরিবর্তন নিয়ে সিলেক্টর এবং কোচের পরামর্শের কথা আমাকে ওনারা বলেছেন, আমিও আমার পরামর্শের কথা তাদের সঙ্গে শেয়ার করেছি। আজ রাতে কিংবা কাল সকালে এই বিষয়ে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







