অন্যান্য

একাত্তর টিভি আদালত অবমাননা করেছে: অ্যাটর্নি জেনারেল

একাত্তর টিভি আদালত অবমাননা করেছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, একপ্রান্তে প্রধান বিচারপতির ছবি দিয়ে এবং অন্যপ্রান্তের ব্যক্তির কোনো ছবি না দিয়ে যেভাবে ৭১ টিভি কথোপকথন প্রচার করেছে, তাতে আদালত অবমাননা হয়েছে।

জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননা বিষয়ে সংবাদ ও টকশোতে দুই বিচারপতির টেলিফোন কথোপকথন প্রকাশ করায় একাত্তর টেলিভিশনকে ১৬ আগস্টের মধ্যে এ সংক্রান্ত প্রচারিত সংবাদ এবং টকশো সিডি আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ওই সংবাদ এবং অনুষ্ঠানে আদালত অবমাননা হয়েছে কি না তা দেখা হবে। বিভিন্ন গণমাধ্যমে জনকন্ঠের পক্ষ থেকে পাঠানো সিডিটি প্রচার করা না হলেও একাত্তর টেলিভিশন কেনো তা প্রচার করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, সাংবাদিকতার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে অন্যান্য গণমাধ্যম সিডিটি প্রকাশ না করেনি। ৭১ টেলিভিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে বা কারও দ্বারা প্রভাবিত হয়ে কাজটি করেছে। এর মাধ্যমে প্রধান বিচারপতিকে দেশবাসীর সামনে হেয় করা হয়েছে বলে মনে করেন তিনি। এ ধরনের সংবাদ প্রচারে গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বিষয়:অ্যাটর্নি জেনারেল আদালত অবমাননা জনকণ্ঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…