চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একাগ্রতা ও শ্রমে বিসিএস পরীক্ষায় সফলতা আসবেই’

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১১:৪৬ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
শিক্ষা, সাক্ষাতকার
A A

‘ছোটবেলা থেকেই পড়াশোনা করতে খুব ভাল লাগত। যা পেতাম চোখের সামনে সেটাই পড়ে ফেলতাম।এভাবে পড়তে পড়তে কত রাত যে ভোর হয়ে গেছে তার ইয়ত্তা নেই।’

জ্ঞানপিপাসু এই তরুণের নাম তৌহিদ এলাহী। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি।৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে যোগ দেন বাংলাদেশ সিভিল সার্ভিসে। চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন জীবনে উঠে আসার গল্প।

জামালপুরের জোরখালী উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৩.৭৫ জিপিএ নিয়ে এসএসসি পাশ করেন। ফলাফল আশানুরুপ না হওয়ায় কিছুটা আশাহত হয়েছিলেন।তবে এটাকেই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তৌহিদ। ২০০৪ সালে ৪.৭০ জিপিএ নিয়ে এইচএসসি পাশ করেন।তীব্র প্রতিযোগিতায় সফল হয়ে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে।

Banglabid

বিশ্ববিদ্যালয়ে পড়াকালে হলের সিনিয়র ভাই ও বন্ধুদের দেখে উৎসাহিত হন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে। ছোট থেকেই অংক ও ইংরেজির ভিতটা মজবুত থাকায় খুব বেশি বেগ পেতে হয়নি বিসিএস পরীক্ষার ধাপ পেরোতে।

তৌহিদ এলাহী বলেন, ‘বিসিএসে সফল হতে বিশেষ কোন প্রস্তুতির প্রয়োজন হয়নি। ছোট থেকেই পেপার -পত্রিকা, গল্প -উপন্যাস, কবিতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার অভ্যাস ছিল।পরীক্ষার আগে বিষয়ভিত্তিক পড়াশোনা করেছি বিস্তর।ইংরেজি আর গণিতের চর্চাটা ছিল সবসময় তাই সেগুলো নিয়ে ভাবতে হয়নি।’
বিসিএসে উত্তীর্ণ হয়ে জীবনের মোড়টাই ঘুরে যায় এই কর্মকর্তার।সহকারি কমিশনার হিসেবে যোগ দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে।

পরবর্তীতে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে। সেখানকার নিয়মতান্ত্রিক জীবন এখনও হাতছানি দেয় তাকে। ভোর ৫ টায় সাদা পোশাকে প্যারেড, সারাদিন ক্লাস করে বিকেলে সহকর্মীদের সঙ্গে খেলা, উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শেখাটাকে জীবনে পাথেয় বলে উল্লেখ করেন এই তরুণ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করতে যেয়ে প্রতিনিয়ত সম্মুখীণ হয়েছেন নতুন নতুন অভিজ্ঞতার। চ্যালেজ্ঞের শুরুটা মূলত সেখান থেকেই। সুযোগ অাসে প্রশাসনিক অন্যান্য কাজকর্মসহ মোবাইল কোর্ট পরিচালনার। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন প্রতিটি অভিযানে।
তবে মা ইলিশ ধরা সহ জাটকা নিধন বন্ধে পরিচালিত অভিযানটিই তার জীবনের সবচেয়ে স্মরণীয় বলে জানিয়েছেন তিনি। সারারাত নির্ঘুম কাটিয়ে নদীর মাঝে মোহনার বড় বড় ঢেউয়ের মধ্যে তাড়া করা হালকা ট্রলার নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা ছিল দুঃসাহসিক।
Reneta

কাদামাটি, খানাখন্দ, ডোবা-খাল, সাপ-পোকার মধ্যে নদীর তীরে তীরে স্বল্প কয়েকজন পুলিশ সদস্যসহ মাইলের পর মাইল হেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের জীবনে অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে উল্লেখ করেন তিনি।

‘প্রথম প্রথম খুব ভয় লাগত। জেলেরা মানতে চাইতনা। অনেককে জেল জরিমানা করতে হত। উপকূলীয় এলাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্ম কর্তাদের ও জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের এসময় রাতের পর রাত নির্ঘুম কাটাতে দেখেছি।’

২০১৫ সালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। বর্তমানে এমবিএ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে।কর্মস্থল রাজধানী ঢাকা হওয়াতে এখানে কাজের সুযোগ অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।বন্ধুমহলে জনপ্রিয় হাসিখুশি এই তরুণ কাজ করতে খুব ভালবাসেন।

বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিক নিয়মে সিলেবাস ধরে পড়াশোনা করলে আর সেই সঙ্গে ভাগ্য সহায় হলে সফলতা আসবেই।তবে একেবারে প্রস্তুতি না নিয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়াকালে দ্বিতীয়-তৃতীয় বর্ষ থেকে একটু একটু করে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বিসিএসে সফল হতে অবশ্যই ভাষার ওপর দক্ষতা থাকা জরুরি বলে মনে করেন তিনি।যার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সে তত বেশি এগিয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘একাগ্রতা, ধৈর্য,ও শ্রম দিলে বিসিএসে সফলতা আসবেই।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালেই অনেক পত্রিকার ফিচার রাইটার ছিলেন। লেখালেখির এই ধারা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই জনপ্রশাসন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএসবিসিএস প্রশাসনসাক্ষাৎকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমাকে তো সিনেমায় কেউ ডাকে না’

পরবর্তী

নারী পর্যটকদের আয়োজনে চলছে চিত্র প্রদর্শনী

পরবর্তী
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন রাশেদ খান মেনন।

নারী পর্যটকদের আয়োজনে চলছে চিত্র প্রদর্শনী

মৌলভীবাজারের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’, ভেতরে জঙ্গিদের বোমা বিশেষজ্ঞ ও প্রচুর বিষ্ফোরক

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT