চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসময় রপ্তানিতে বড় ভূমিকা রাখবে আইটি প্রোডাক্ট: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে সবুজ গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে-বিদেশে আইটি নিয়ে কাজ করার ক্ষেত্র অনেক প্রসারিত হচ্ছে। একসময় আইটি প্রোডাক্টই রপ্তানিতে বড় ভূমিকা রাখবে।

রোববার ভিডিও কনফারেন্সে যশোরে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে’র উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।

যারা সৃষ্টি করে তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় মন্তব্য করে তিনি বলেন, অন্যরা আসলে দেশের সেভাবে উন্নয়নের কথা ভাবে না। আগে কেউ কম্পিউটার ব্যবহার করতে পারতো না। সেসময় আন্তর্জাতিকভাবে আমাদের কোনো সংযোগও ছিলো না।  আমরা চিন্তা করলাম কিভাবে আমাদের ছেলেমেয়েকে প্রযুক্তি জ্ঞান দিতে পারি।

তখনকার পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা তখন পরিকল্পনা করলাম কেউ তাদের পুরনোগুলো দিলে আমরা আমরা আমাদের ছেলেমেয়েদের শেখাতে পারবো। তখন কম্পিউটারের দামও বেশি ছিলো। আমরা তিনটি কম্পিউটার দিয়ে শুরু করলাম। আর এখন আমরা বলতে পারি, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা এখন শহর ছাড়িয়ে গ্রামগুলোতেও চলে যাচ্ছি।’

“আজকের টেকনোলজি পার্কটা যশোরে করা হয়েছে। প্রতিটি এলাকা সুনির্দিষ্ট করে আমাদের কাজ করা উচিত। এত সুন্দর জায়গা সবাইকেই নিঃসন্দেহে আকৃষ্ট করবে। বহুলোকের কর্মসংস্থানও হবে।”

২০১৩ সালের ফেব্রুয়ারিতে শহরের শংকরপুর এলাকায় বেপজায় আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে ৩০৫ কোটি টাকা ব্যয় হয়েছে।

Reneta

পার্কে ১৫তলা এমটিবি ভবন, ১২তলা বিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমেটরি ভবন, আর্ট কনভেনশন সেন্টার এবং আন্ডারগ্রাউন্ড পার্কসহ সকল প্রকার আধুনিক সুবিধা রয়েছে। এতে মোট প্রায় ২.৩২ লাখ বর্গফুট স্পেস থাকবে। প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুট স্পেস থাকবে।

জাপানি ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ডরমেটরি ভবনের ১১তলা আন্তর্জাতিক মানের জিম তৈরি স্থাপন করা হয়েছে। পুরো ভবনটি নির্মিত হয়েছে ভূমিকম্প প্রতিরোধে সক্ষম নির্মাণ কাঠামো দিয়ে। পাশাপাশি পার্কে একটি ৩৩ কেভিএ পাওয়ার সাবস্টেশন আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT