চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে তিন সিনেমার মহরত, সবগুলোর নায়ক রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

এফডিসিতে অনুষ্ঠিত হলো একসঙ্গে তিন সিনেমার মহরত। বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ফাইটার, রিভেঞ্জ এবং গুলশানের চামেলি এ সিনেমার মহরত করেন প্রযোজক এম ডি ইকবাল।

তবে সিনেমা তিনটি প্রযোজনা নয়, পরিচালনা করবেন বলে মহরতে জানিয়েছেন তিনি। সেখানে ঘোষণা দেয়া হয়, তিনটি সিনেমার নায়ক থাকবেন রোশান। একটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকবেন শিরিন শিলা। বাকিগুলোর নাম এখনও জানা যায়নি।

মহরতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, সামসুল আলম, সাংবাদিক শাবান মাহমুদ, পরিচালক জাকির হোসেন রাজু, সোহানুর রহমান সোহান, নায়ক ওমর সানী, অমিত হাসান, আলিমুল্লাহ খোকন, নায়িকা শিরিন শিলা প্রমুখ।

মহরতে এমডি ইকবাল জানান, যখন প্রযোজনা শুরু করেন তখন থেকে তার ইচ্ছে ছিল পরিচালনায় আসার। দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন। এবার একে একে তিনটি সিনেমা পরিচালনা করবেন।

তিনি বলেন, কাজী হায়াৎ, শাহীন সুমন, মালেক আফসারীর মত পরিচালকদের দিয়ে সিনেমা বানিয়েছি। তাদেরকে প্রযোজনা করার সময় একটা শর্ত দিয়েছিলাম আমাকে তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখতে হবে। আমি এত বছর ধরে তাদের থেকে দেখে শিখেছি।

এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রযোজক এমডি ইকবাল। তিন সিনেমায় রোশানকে নেয়া প্রসঙ্গে ইকবাল বলেন, শাকিব খান পরবর্তী জেনারেশনে রোশানকে সবচেয়ে বেশি যোগ্য ও সম্ভাবনাময় মনে হয়। এজন্য তিন সিনেমাতেই তাকে নিয়েছি।

Reneta

রোশান নিজেও নতুন তিনটি সিনেমা পেয়ে ব্যাপকভাবে উচ্ছ্বসিত। বলেন, ইকবাল ভাই আমাকে যে প্রত্যাশা নিয়ে ডেকেছেন, আশা করি যথাযথ মূল্য দিতে পারবো। তিনি একজন ভালো প্রযোজক। সবকিছু মিলিয়ে তিনটি সিনেমাতে আমি নতুন কিছু করতে দেখাতে পারব বলে আত্মবিশ্বাসী।

এমডি ইকবাল জানান, ফেব্রুয়ারি থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। এরপর ‘রিভেঞ্জ’ ও পরবর্তী সময়ে ‘গুলশানের চামেলী’র শুটিং হবে। ‘ফাইটার’ প্রযোজনা করছে মের্সাস জে প্রোডাকশন, ‘রিভেঞ্জ’ অনুরাগ ট্রেডার্স এবং ‘গুলশানের চামেলী’ সুনান মুভিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকবালকাজী হায়াতপরিচালকপ্রযোজকবাংলা সিনেমারোশানলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT