চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একরামকে নিয়ে কী বলছে যুবলীগ?

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:৪১ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
বাংলাদেশ
A A

মাদকবিরোধী অভিযানে আলোচিত টেকনাফ পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় যু্বলীগ বলছে: সকল বিতর্কের পরও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর আস্থা রাখছে। তদন্তে যদি একরাম নির্দোষ প্রমাণিত হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিশ্বাস করে সংগঠনটি।

‘বন্দুকযুদ্ধে’ নিহত একরাম দীর্ঘ এক যুগেরও বেশি সময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দায়িত্ব পালন করেছেন টেকনাফ উপজেলার সভাপতি হিসেবে।

একরামের নিহত হওয়া এবং পরে একটি অডিও রেকর্ড নিয়ে শুরু হওয়া বিতর্কের বিষয়ে যুবলীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ওমর ফারুক চৌধুরী বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ বলেন: একরাম যুবলীগ সাবেক নেতা। একরামের নিহত হওয়া এবং পরবর্তীকালে প্রকাশিত অডিও রেকর্ড ইস্যুতে যুবলীগ অবগত আছে। তবে, সকল বিতর্কের পরও যুবলীগ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখতে চায়। নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের তিনি যেমন সুষ্ঠু বিচার করেছেন, এখানেও তেমন কিছু ঘটে থাকলে প্রধানমন্ত্রী দোষীদের উপযুক্ত শাস্তি এবং সুষ্ঠু বিচার বিধান করবে বলে বিশ্বাস করে যুবলীগ।

Banglabid

গত ২৬ মে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক।

ওই ঘটনার পর বের হয়ে আসে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। এমন কি পুলিশও বলছে, তার বিরুদ্ধে কোনো মামলাই ছিল না।

এরই মধ্যে শুক্রবার নিহত একরামুল হকের স্ত্রী সংবাদ সম্মেলন করে একটি অডিও ক্লিপিংস তুলে দেন। যেখানে স্পষ্টই উঠে আসে বন্দুকযুদ্ধে নয়, একরাম নিহত হওয়ার পূর্ব মুহূর্তের পরিস্থিতি ছিল অন্যরকম। অডিও রেকর্ডের এক মিনিট ৩ সেকেন্ডের মাথায় আগ্নেয়াস্ত্র লোড করার শব্দ পাওয়া যায়। এরপর একটি গুলি চলে। আর্তনাদ করে উঠেন একরামুল হক। আবারও গুলি চলে। ফোনের অপরপ্রান্তে ও আল্লাহ বলে বিলাপ শুরু করেন একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম।

Reneta

চ্যানেল আই অনলাইনের  এক অনুসন্ধানেও উঠে এসেছে একরামুল হক কখনোই মাদক ব্যবসায় জড়িত ছিলেন না। তার পরিবারের সদস্য, এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা চেয়ারম্যান এবং সাধারণ মানুষও স্বীকার করেছেন তিনি ছিলেন একজন সৎ মানুষ।

শুধু স্থানীয় আওয়ামী লীগই নয়, একরামের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিও বলছে একরামুল হক ছিলেন সৎ মানুষ, ভালো মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একরামুল হকওয়ার্ড কাউন্সিলর একরামুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT