চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিন স্বপ্নের দিন

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৫:৪৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

যে ছেলেটি আজ নাবালক, সে বুঝতেই পারলো না কলম্বোয় কী ঘটে গেল! কলম্বোয় তৃতীয়দিন শেষে বাংলাদেশ ৭৫ রানে এগিয়ে। কলম্বোয় শততম টেস্টে ‘সর্বোচ্চ রান’ করার নজির গড়েছে বাংলাদেশ। কলম্বোয় মোসাদ্দেক নামের এক তরুণ অভিষেকে ৭৫ রান করেছেন। আর একজন সাকিব করেছেন ১১৬। সঙ্গে দেখিয়েছেন ‘অনেক কিছু’।

বাংলাদেশের ড্রেসিংরুমে বৃহস্পতিবার রাতে কী কী আলোচনা হয়েছিল, তা জানা সম্ভব নয়। তবে এতটুকু হলফ করে বলা যায়, সামারাবিরার ওই কথাটা নিয়ে একটু উশখুশ হয়েছে। সামারাবিরা সংবাদ সম্মেলনে বলেছিলেন, সাকিবের অমন ব্যাটিংয়ের কারণ তার জানা নেই। সাকিব ৮ বলে ১৮ করেছিলেন বলেই তিনি এমন মন্তব্য করেননি; বরং শট খেলার ধরন দেখে বিরক্ত ছিলেন।

শুক্রবার সেই সাকিব শতভাগ পাল্টে গেলেন। ক্রিকেটীয় ব্যাকরণের নির্যাস গিললেন সেঞ্চুরির পথে হাঁটতে হাঁটতে। ৫ উইকেট হারিয়ে দল যখন বিপদে, ঠিক সেখান থেকে খেললেন মনে রাখার মতো এক ইনিংস। এই ইনিংস নিয়ে বিশ্বক্রিকেটের রথীমহারথীরা হয়তো ‘টক-শো’ করবেন না, কিন্তু বঙ্গদেশে যে নাবালক আজ বেড়ে উঠছে নিশ্চয়ই সে একদিন ইউটিউব নামক যাদুর ঠিকানায় লিংক খুঁজবে। যদি সে ক্রিকেট ভালবাসতে চায়।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ৩৩৮ রান। বাংলাদেশ রেকর্ড গড়ে ৪৬৭ রান তোলে। এর আগে কোন টেস্ট খেলুড়ে দল তাদের শততম টেস্টে এত রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। মাইলফলকের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২২ রান করেছিল কিউইরা।

বাংলাদেশকে এই রেকর্ড গড়তে সাহায্য করেছে সাকিবের ওই ঐতিহাসিক শতক। টেস্টের ইতিহাসে নিজেদের শততম ম্যাচে সেঞ্চুরি করার নজির আছে মাত্র সাতজনের। অস্ট্রেলিয়ার দুজন তাদের শততম টেস্টে সেঞ্চুরি করেন। চার্লস কেল্লেওয়ে ১১৪, ওয়ারেন বার্সলে করেন ১২১। নিউজিল্যান্ডেরও দুজন নিজ দেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকান, বেভান কংডন ১২৬, ব্রিয়ান হ্যাস্টিংস ১০৫। পাকিস্তানের মাজিদ খানেরও এই কীর্তি আছে। তিনি করেছিলেন ১০৮। সাউথ আফ্রিকার ওয়াল্টার ওয়েড করেছিলেন ১২৫। জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমারও নিজ দেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি।

সাকিব ফিরে যাওয়ার পর মিরাজকে নিয়ে সামনে যেতে থাকেন মোসাদ্দেক। হেরাথের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৪ রান করে যান তরুণ অলরাউন্ডার মিরাজ। ঠিক পরের বলে মোস্তাফিজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হেরাথ। কিন্তু শুভাশিস রায় তাকে হতাশ করেন।

তৃতীয়দিন শেষে সাকিবকে ১০০’র ভেতর ৯৫ নম্বর দিলে মোসাদ্দেককে দিতে হবে সাড়ে ৯৪। একবারও মনে হয়নি অভিষেক টেস্টে ব্যাট করছেন। সাকিবের সঙ্গে ১৩১ রানের জুটি। মিরাজের সঙ্গে ৩৩ রানের। হেরাথ-সান্দাকান-লাকমাল তাকে আটকাতে বারবার কৌশল বদল করছিলেন। কিন্তু মোসাদ্দেক সুযোগ দেননি। যখন ফিরেছেন, তখন তার কিছু করার ছিল না। শেষ ব্যাটসম্যান শুভাশিস রায়কে বাঁচাতে বেশি বেশি স্ট্রাইক নিচ্ছিলেন। এক পর্যায় উপায় না দেখে রান বাড়ানোর দিকে মন দেন। হেরাথকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যেয়ে স্টাম্পিং হন। পেছনে লিখে রেখে যান এক ভবিষ্যৎ কাণ্ডারির আগমনী বার্তা।

এখন তিনি ‘বালক-বীর’!

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা সিটি নির্বাচন: আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে সর্তক করে নোটিশ

পরবর্তী

‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

পরবর্তী

‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

‘ট্রফি ওয়াইফ’ শাবানা আজমি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT