চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে সুন্দরবন দেখা!

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৯:১৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বিশেষ
A A

হঠাৎ করেই প্ল্যান খুলনা যাবার। যেই কথা সেই কাজ। তিনদিন আগেই ট্রেনের টিকিট কনফার্ম করে, যাদের সঙ্গে খুলনায় মিট হবো, তাদের সাথে প্ল্যানিং সেরে ফেললাম। সারাদিন অফিস করে রাতেই রওনা!! ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে খুলনার ট্রেন সন্ধ্যা ৭টায় চিত্রা এক্সপ্রেস। পৌঁছালাম ভোর ৫টায়। 

যা হোক বলছিলাম সুন্দরবন যাবার কথা। দিনটা ছিল ২রা সেপ্টেম্বর। প্ল্যানমতো খুব সকালেই খুলনার নৌঘাটে পৌঁছাই টিমের সবাই। আমাদের টিমে ছিলাম আমিসহ ছয়জন। বাকিরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক ও তাদের ২ জন শিক্ষার্থী, ১ জন শিক্ষক পত্নী।

খুব সকালে ৭টার আগে রওনা দেই। সব গুছিয়ে ট্রলার ছাড়ে ৭;৩০এ।  খুলনা থেকে সুন্দরবন ট্রলারে নেবে সর্বোচ্চ ৪ হাজার টাকা। সময় লাগে ৪ ঘন্টার মতো। খুব সকাল রওনা দেবার কারন, ঐ সময় জোয়ার থাকে। তাই নির্ধারিত সময় ধরে চলা সম্ভব।

Banglabid

সুন্দরবনের করমজল অংশে পৌঁছাতে বেলা ১২টার বেশি লেগে যায়। পথে আমরা মাঝে মাঝে থেমেছিও। সকালে রূপসা যখন পাড়ি দিচ্ছিলাম ছিল রোদ। আর বর্ষাকাল হওয়ায় মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও পেয়েছি। নৌকার ওপরে কাপড় টাঙ্গানোর ব্যবস্থ্যা করে  নেয়ায় খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি। কারণ নৌকায় আমাদের দুপুরের জন্য খিচুড়ি,  আচারসহ অন্যান্য আইটেম আর সারাদিনের শুকনা খাবার ছিল।

রূপসা পেরিয়ে পশুর নদী পাড়ি  দেবার শুরুতেই পাই ঝুম বৃষ্টি। পশুরে বৃষ্টিস্নান আর সেই সাথে খিচুড়ি পার্টি কি যে চমৎকার একটা পরিবেশ! আসলে সুন্দরবন যাবার পথে পথে যে বিষয়গুলো আনন্দ দিতে পারে তার সবগুলোই আমরা পেয়েছি। সুন্দরবন পৌঁছাতেই প্রথমেই আমরা বানরের অভিবাদন পাই!! কোনো পর্যটক দেখলে তারা এমনিতেই ছুটে আসে। আর করোনায় পর্যটকশূন্য থাকায় তারা আরও কাছাকাছি আসতে থাকে খাবারের জন্য। বনে দায়িত্বরতদের অনুমতি নিয়ে সাথে একজন গাইড নিয়ে সুন্দরবনের ভেতরটা দেখতে এগুতে থাকি। ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকে বেশ খানিকক্ষণ চোখ বুলিয়ে নেই। পুরো সময়টা বানর কিন্তু আমাদের পিছু ছাড়ে নি!! তাই সাথে থাকা হ্যান্ডব্যাগকে সবসময় আগলে রাখতে হয়েছে।

সুন্দরবন থেকে আমরা রওনা দেই দুপুর ২টার পরে। যাবার পথে ৪ ঘণ্টা লাগলেও আসার পথে আমাদের সাড়ে ৭ ঘণ্টা লেগে যায়। কারণ, তখন ছিল ভাটা। ভাটার বিপরীতে আসতে প্রায় দ্বিগুণ সময় লেগে যায়। তবে নিরাশ হতে হয়নি আমাদের। পশুর পাড়ি দিয়ে যখন রূপসায় পৌঁছি তখন সন্ধ্যা লেগে যায়। ভরা পূর্ণিমা থাকায় রাতের রূপসা আরও অপরূপ হয়ে ওঠে। আর ফেরার পথে টিম মেম্বারদের সাথে খুনসুটি, স্মৃতিচারণ, গলা ছেড়ে গান তো ছিলোই!! তবে গোধুলীতে চরে নেমে ফটোসেশন আর নদী তীরবর্তী গ্রামের টঙ্গের দোকানে চা খাওয়াটাও আমরা মিস করি নাই!!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুন্দরবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেশি কিছু আশা করা ভুল

পরবর্তী

কক্সবাজারের সব পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

পরবর্তী

কক্সবাজারের সব পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

‘এমএসএন’, রইল বাকি ‘এম’

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT