দেশে আজ একদিনে ভ্যাকসিন নিয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৪২৭ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে ৪ লাখ ৫১ হাজার ৩৬৩ জন এবং দ্বিতীয় ডোজ ১ লাখ ৩৮ হাজার ৬৪ জন।
এখন পর্যন্ত ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এরমধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জন এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৬৬২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ২ লাখ ১২ হাজার ১০৫ ডোজ। চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৫৩৪ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ৫১ লাখ ২৬ হাজার ৪৫৪ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন।
এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৫ কোটি ২৩ হাজার ১৩৮ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৬৫৪ জন নিবন্ধন করেছেন।









