চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে জোড়া হারে টালমাটাল বরিস জনসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বরিস জনসন-বেক্সিট-বরিস জনসন

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে আবারও হেরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাও একদিনেই দু’বার।

বুধবার ব্রেক্সিট পেছাতে ব্রিটিশ পার্লামেন্টে বিল পাস হয়েছে। এর ফলে ৩১ অক্টোবরের মধ্যে কোনো চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পারছে না যুক্তরাজ্য।

অন্যদিকে বিদ্রোহী টোরি এমপিসহ বিরোধী দলীয় এমপিরা প্রধানমন্ত্রী বরিস জনসনের চুক্তিবিহীন ব্রেক্সিট প্রস্তাবনা আটকে দেয়ার পর তার সাধারণ নির্বাচনের প্রস্তাবও প্রত্যাখান করেন।

১৫ অক্টোবর এই সাধারণ নির্বাচন করতে চেয়েছিলেন জনসন। তার বক্তব্য ছিল, নতুন পাস হওয়া বিলটির ফলে তিনি বাধ্য হবেন ইইউর সঙ্গে ব্রেক্সিট কার্যকরের সময় বাড়ানোর বিষয়ে কথা বলতে যদি ৩১ অক্টোবরের মধ্যে কোনো চুক্তি গৃহীত না হয়।

কিন্তু বাস্তবে এই বিলের কারণেই কোনো চুক্তি প্রস্তাবনার সুযোগ রইল না। আর এজন্যই নতুন নির্বাচন দরকার বলে মন্তব্য করেন তিনি।

বিবিসি জানায়, আগাম সাধারণ নির্বাচনের প্রস্তাব পাস করানোর জন্য কমনসে ফিক্সড টার্ম পার্লামেন্টস অ্যাক্ট’র অধীনে দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন দরকার ছিল জনসনের। কিন্তু নির্বাচন প্রস্তাবের ভোটে মাত্র ২৯৮ ভোট পান তিনি। প্রস্তাবের বিপক্ষে পড়ে ৫৬টি ভোট।

Reneta

সংখ্যাগরিষ্ঠতা পেতে জনসনের ১৩৬টি ভোট কম ছিল। মোট ২৮৮ জন আইনপ্রণেতা ভোট দেয়া থেকে বিরত ছিলেন নির্বাচন প্রস্তাবে।

এর মাধ্যমে পার্লামেন্টে একই দিনে দু’টো পরাজয়ের সম্মুখীন হলেন নয়া প্রধানমন্ত্রী।বরিস জনসন-বেক্সিট-বরিস জনসন

বরিস জনসন বলেন, চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকানোর এই বিল ইইউর সঙ্গে আলোচনার সুযোগ ‘ধ্বংস করে দিয়েছে’। এখন এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো নির্বাচন।

কিন্তু এর বিরোধিতা করেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী চুক্তি ছাড়াই ব্রেক্সিট চাপিয়ে দেয়ার জন্য ‘ছলচাতুরির খেলা’ খেলছেন।

শুধু বিলটি পাস হয়ে আইনে পরিণত হলেই তার দল আগাম সাধারণ নির্বাচনকে সমর্থন করবে বলে জানান করবিন।

চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকানোর বিলটি এবার চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে পাঠানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)বরিস জনসনব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT