চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনের ব্যবধানে দুই মহাদেশে খেলবে লিভারপুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব বিশ্বকাপ খেলতে কাতারে পৌঁছে গেছে লিভারপুল। বুধবার প্রথম ম্যাচ খেলার কথা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। কিন্তু ইয়ুর্গেন ক্লপের যেন শান্তি নেই। এশিয়ায় বসেও জার্মান কোচকে নজর রাখতে হবে ইংল্যান্ডে। কারণ সেখানেও মাঠে নামার অপেক্ষায় অলরেডদের আরেক দল!

সমস্যাটা তৈরি হয়েছিল ইংলিশ কারাবাও কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের সাংঘর্ষিক সূচি নিয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাব বিশ্বকাপে খেলাটা জরুরী ছিল অলরেডদের জন্য, আবার একইসঙ্গে কারাবাও কাপেও অংশ নিতে হচ্ছে, যে ম্যাচটা হওয়ার কথা মঙ্গলবার বাংলাদেশ সময় ১.৪৫ মিনিটে।

প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী দলগুলো মূলত খুব একটা মাথা ঘামায় না কারাবাও কাপ নিয়ে। লিগ, ইউরোপিয়ান প্রতিযোগিতা মিলিয়ে ব্যস্ত সূচি থাকায় বেশির ভাগ বড় দল সাইডবেঞ্চের খেলোয়াড়দের পরখ করিয়ে নেয় এ টুর্নামেন্টে। ক্লপও তাই তরুণ এক দল রেখে এসেছেন ইংল্যান্ডে, যারা মঙ্গলবার খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

Banglabid

শত হোক কারাবাও কাপ একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। না অংশ নিয়েও উপায় নেই, আবার ক্লাব বিশ্বকাপ খেলাও জরুরী, যা কিনা এখনো জেতা হয়নি অলরেডদের। সেই টুর্নামেন্টে খেলতে এসে সাংঘর্ষিক সূচি নিয়ে ফিফাকে খানিকটা সমালোচনাও করেছেন ইয়ুর্গেন ক্লপ।

‘আমরা আমাদের সমস্যার সমাধান বের করেছি, আমাদের দ্বিতীয় দলটাকে কারাবাও কাপ খেলতে রেখে এসেছি। আশা করি আমরা সেখানে ভালোই খেলবো। আমি জানি আমার কথা ফিফার ভালো লাগবে না। তবু বলবো  এই টুর্নামেন্টের জন্য ফিফার উচিত বিকল্প সময়সূচি ঠিক করা।’

বুধবার নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর মন্টেরের মুখোমুখি হবে লিভারপুল। সবকিছু ঠিক থাকলে কনমেবল চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হতে পারে অলরেডরা। ২০০৫ সালে এই টুর্নামেন্টেই ব্রাজিলের আরেক ক্লাব সাও পাওলোর কাছে হেরে গিয়েছিল দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা ক্লাব বিশ্বকাপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহানের ব্যাটে চট্টগ্রামের জয়, হারের বৃত্তেই সিলেট

পরবর্তী

অপরিণত পেঁয়াজের কারণে ভবিষ্যতে সঙ্কটের আশঙ্কা

পরবর্তী

অপরিণত পেঁয়াজের কারণে ভবিষ্যতে সঙ্কটের আশঙ্কা

বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ২১ নেতার অব্যাহতি

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT