চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিকে সুপার লিগে যোগ দিতে টোপ, অন্যদিকে ফিফার হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

‘যোগ দিলেই কোটিপতি’ -ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’খ্যাত ছয় ক্লাবকে এমনই প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের বিদ্রোহী তকমা পাওয়া ‘ইউরোপিয়ান সুপার লিগ’। দ্য টাইমসের প্রতিবেদন বলছে, কেবল যোগ দিলেই দলগুলো পাবে ৩১০ মিলিয়ন পাউন্ড!

ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার ও আর্সেনালকে বলা হয় প্রিমিয়ার লিগের বিগ সিক্স। এই ছয় দলকে সুপার লিগের ‘ফাউন্ডার মেম্বার’ বা প্রতিষ্ঠাতাকালীন সদস্য হিসেবে বিবেচনা করছে সুপার লিগ কমিটি।

সঙ্গে লা লিগা, জার্মান বুন্দেসলিগা, সিরি আ ও লিগ ওয়ানের আরও নয়টি দলকে এক করে মোট ১৫ ক্লাবকে দেয়া হবে প্রতিষ্ঠাকালীন দলের মর্যাদা। আরও যোগ হবে পাঁচটি দল যারা প্লে-অফ খেলে পাবে টুর্নামেন্টের টিকেট। সবমিলিয়ে দল হবে ২০টি।

এই ২০ দলকে দুই গ্রুপে ভাগ করে খেলানো হবে প্রথম রাউন্ড। কোয়ার্টার ও সেমিফাইনাল হবে দুই লেগের। পরে ফাইনাল হবে নিরপেক্ষ একটি ভেন্যুতে।

প্রথম ১৫ দলের জন্য ৩.১ বিলিয়ন পাউন্ড ফান্ড তৈরি করেছে সুপার লিগ কমিটি। মর্যাদা অনুযায়ী এ দলগুলো পাবে ৮৯ থেকে ৩১০ মিলিয়ন পাউন্ড ফান্ড। যে অর্থ দিয়ে নিজেদের স্টেডিয়াম-অনুশীলন গ্রাউন্ডের উন্নয়ন ও করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবে ক্লাবগুলো।

লিভারপুল, এসি মিলান, ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের মতো দল এরইমধ্যে সুপার লিগে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ পদত্যাগ করার আগে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে অনুমোদন দিয়ে যান, যা নিয়ে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

Reneta

মূলত টেলিভিশন স্বত্বের উপর ভিত্তি করে টুর্নামেন্টের আয় তুলে আনবে সুপার লিগ। তবে কিছু ম্যাচে আলাদাভাবে স্বত্ব পাবে ক্লাবগুলো, যে ম্যাচগুলো চাইলে তারা অন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও বিক্রি করতে পারবে।

ফুটবলের বৈশ্বিক অভিভাবক সংস্থা ফিফা ও ছয় মহাদেশের কনফেডারেশনগুলো অবশ্য জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ইউরোপিয়ান সুপার লিগকে মেনে নেয়া হবে না। যেসব ক্লাব ও খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নেবেন, তাদের বিশ্বকাপসহ অন্য টুর্নামেন্টগুলোতে নিষিদ্ধ করা হবে। বুধবার বিবৃতিতে এমনই জানিয়ে দিয়েছে ফিফা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা ও ছয় কনফেডারেশন পরিষ্কারভাবে নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়ে বলতে চায়, এ ধরনের কোনো প্রতিযোগিতার সঙ্গে ফিফা ও অন্য কনফেডারেশনগুলোর কোনো সম্পর্ক নেই।’

‘যেসব ক্লাব ও তার খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের ফিফা কিংবা অন্য কনফেডারেশন আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেয়া হবে না।’

২০২৪ সাল থেকে নতুন এ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। সেবছরই ইউরোপা কনফারেন্স লিগ নামে আরেকটি নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয়ান সুপার লিগফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT