চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদলীয় শাসনকে শক্তিশালী করতে সরকার চক্রান্ত করছে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:২৫ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় শাসনকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেই নিরবচ্ছিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় এই বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ এই বিবৃতি প্রেরণ করেছেন।

তিনি বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও  গ্রেফতার করা সেই চক্রান্তেরই অংশ।

বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী জনগণের মধ্যে আতংক সৃষ্টির জন্য হত্যা, গুপ্তহত্যা, গুম, অপহরণসহ নারী-শিশুদের উপর নির্যাতনের মতো ভয়ংকর মানবতাবিরোধী ঘটনা ঘটাচ্ছে সরকার।

‘এর পাশাপাশি বিরোধী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাতে বর্তমান দু:শাসানের বিরুদ্ধে মুখ খুলতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে বন্দী করে রাখা হচ্ছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

ট্যাগ: বিএনপিরাজনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে মাক্রোঁ’র নির্বাচনী প্রচারণায় রুশ হ্যাকারদের হামলার অভিযোগ

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

মিসবাহ-ইউনুসকে ‘বিশেষ উপহার’ দিল বোলাররা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT