চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ফ্যানের দাম কেন এক লাখ টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০১, জুন ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

একটি ফ্যানের দাম এক লাখ টাকা! এমন একটি আলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে।

এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন। ‘একটি ফ্যানের দাম কেন এক লাখ টাকা’ শিরোনামে পোস্টে তিনি বলেছেন: এই সরকার লুটেরা। বাতাস দেয়ার একটা সাধারণ ফ্যান কিনে এক লাখ টাকা দিয়ে। এই রকম একটি প্রচারণা কিছুদিন সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে। সংবাদটি প্রকাশ করেছিল একটি প্রথম সারির পত্রিকা। সংবাদটি দেখে আমিও অবাক হয়েছি। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা’র প্রতি অনেক আস্থা ও বিশ্বাস থেকেই এই সংবাদটি বিশ্বাস করিনি।

‘তাই খোঁজ খবর নেয়া শুরু করলাম , সাধারণ ফ্যানের দাম কেন এক লাখ টাকা হবে। খুঁজতে গিয়ে যা পেলাম তাতে সংবাদ ও সাংবাদিকতার প্রতি রাখা শ্রদ্ধা’টা প্রশ্নবিদ্ধ হলো এবং এই সংবাদ নিয়ে আমাদের সুশীল সমাজের একাংশের ব্যাপক প্রচারণায় তাদের প্রতি ঘৃণার উদ্রেক হলো।’

আশরাফুল আলম খোকন লিখেছেন: প্রস্তাবিত Modernization of telecommunication networking for digital connectivity (MOTN) প্রকল্পটি ১৮০০ কোটি টাকার , যা দিয়ে সারাদেশে ৪৫০টি টেলিফোন একচেঞ্জ নির্মাণ করা হবে। সেই হিসাবে একটি একচেঞ্জ হবে ৪ কোটি টাকার । সরকারের এই সম্পদটুকু রক্ষার জন্যই এক লাখ টাকার ফ্যানের কথা বলা হয়েছে।

‘প্রকল্পটি এখনো সরকার গ্রহণ করেনি, পরীক্ষা নিরীক্ষা চলছে। এখনো প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ে রয়েছে। কিন্তু এর আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বচ্ছ ইমেজকে কালিমা লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল।’

বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন: এখন আসুন দেখি এই ফ্যানের দাম কেন এক লাখ টাকা । প্রথমেই বলে রাখি এই ফ্যান কিন্তু বাসা বাড়িতে লাগানো সাধারণ ফ্যান নয় …….

Reneta

# প্রথমত : এই ফ্যানটি পারিপার্শিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রুমটি’র আদ্রতা নিয়ন্ত্রণ করবে । যেখানে ৪ কোটি টাকার যন্ত্রটি স্থাপন করা হবে।
# অটোমেটিকভাবে যন্ত্রটির তাপমাত্রা নির্ধারণ করে সেই অনুযায়ী ঠান্ডা বাতাস দিবে ।
# যন্ত্রটির ভিতর যাতে কোনো রকম ধুলাবালি ঢুকতে না পারে , শুকিয়ে না যায় সেই ব্যবস্থা করবে ।
# তাপমাত্রা বেড়ে মেশিনটি যাতে আগুন লেগে পুড়ে না যায় সেই ক্ষমতা এই ফ্যানটির রয়েছে । অর্থাৎ কোনো কারণে তাপমাত্রা বেড়ে গেলে অটোমেটিক যন্ত্রটি বন্ধ করার ক্ষমতা এই ফ্যানটির রয়েছে ।
# পুরো বিষয়টিই অটোমেটিকভাবে সিপিও দ্বারা মনিটর করে সফটওয়ার দ্বারা নিয়ন্ত্রিত হবে ।

তিনি জানান, এই ফ্যানকে বলা বলা হয় Intelligent ventilation system ( IVS)। বিশেষায়িত এই ফ্যানের দাম ক্ষেত্র বিশেষ ২/৩ লাখ টাকাও হয়…..

‘প্রথমত: বিবেচনাধীন এই প্রকল্পটির জন্য কোনোমতেই শেখ হাসিনার ইমেজকে প্রশ্নবিদ্ধ করা যায় না। এরপরও যারা এই অপচেষ্টা করেছেন তাদেরকে বলবো বঙ্গবন্ধু কন্যার দিকে দুর্নীতির আঙ্গুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখে নিবেন। যেখানে শুধু নিজের কুৎসিত চেহারাটিই দেখতে পাবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুল আলম খোকনফ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT