চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি গোষ্ঠী সরকার এবং বিচার ব্যবস্থার মধ্যে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A
প্রধান বিচারপতি এস কে সিনহা। (ফাইল ছবি)।

প্রধান বিচারপতি এস কে সিনহা। (ফাইল ছবি)।

একটি গোষ্ঠী সরকার এবং বিচার ব্যবস্থার মধ্যে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অতীতে কয়েকটি সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এমন হচ্ছে।

শনিবার রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান বিচারপতি বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বিচার ব্যবস্থা সুশৃঙ্খল। দেশের সকল আদালতে মামলা নিষ্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিচারকদের জন্য এই আবাসিক ভবন নির্মাণ এই ধারাকে আরো গতিশীল করবে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন,  বিচার ব্যবস্থার আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর ফলে বিচার ব্যবস্থায়ও গতি এসেছে। তবে ই-জুডিশিয়ারি প্রকল্প হাতে নেয়া হলেও তা বাধাগ্রস্ত হয়। ই-জুডিশিয়ারি কার্যক্রম বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম। আবার এই কম সংখ্যক বিচারকদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই।

Reneta

এসময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান প্রধানবিচারপতি।

তিনি বিচারকদের প্রশিক্ষণের উপরও গুরুত্বারোপ করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান বিচারপতিবিচার ব্যবস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT