চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা উপায় বের করতে হবে’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৩৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ব্যাটিং ব্যর্থতার জাল থেকে মুক্তি মিলছে না। তাতে একের পর এক টেস্ট হারছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে সামর্থ্য নিয়েই। সাদা পোশাকে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানের হারের পর সেটি আরও উচ্চকিত। টানা আট ইনিংসে দুইশ ছাড়াতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে স্বাগতিকরা করেছে ১৪৩ ও ১৬৯। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন অগোছালো ব্যাটিংয়ের কারণেই হয়েছে এমন। এটি থেকে সমাধানের উপায় খুঁজছেন তিনি।

‘এমন ব্যাটিংয়ের ব্যাখ্যা দেয়া আসলে খুবই কঠিন। একটা জিনিস বলতে পারি, টেস্ট ক্রিকেট খেলতে যতটা গোছানো থাকা উচিত, মনে হয় না আমরা সেটি ছিলাম। উইকেট বেশ ভালো ছিল, এমনকি আজকেও উইকেট ভালো ছিল। হয়তো আজকেও দুই-একটি বল টার্ন করেছে। আমার কাছে উইকেট ভালোই মনে হয়েছে। আমার মনে হয় অগোছালো ব্যাটিংয়ের ব্যাপারটা আমাদের আরেকটু ভালো করে দেখতে হবে।’

‘নিজেদের ওপর বিশ্বাসটা আরেকটু বাড়াতে হবে। এই ইস্যুগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ বেশ কয়েকটি টেস্ট আমাদের ব্যাটিং খুব বাজে হচ্ছে। আমাদের এইসব নিয়ে ভাবতে হবে, একটা উপায় বের করতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখা গেছে অন্যরূপে। সাদা পোশাক গায়ে জড়াতেই বিবর্ণ ব্যাটিং। টেস্ট নিয়ে তাই নতুন করে ভাবার তাগিদ দিলেন মাহমুদউল্লাহ।

‘টেস্ট ক্রিকেটের ব্যাপারে আমাদের আরও যত্নশীল হতে হবে। আমরা হয়তো পাঁচ ছয়টা (আট ইনিংস) ইনিংসে রান করতে পারিনি। বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রতিপক্ষকে অল্প রানে আটকে ফেলছে। ব্যাটসম্যানরা ভালো করছে না। ওয়ানডে ফরম্যাটে ভালো ছন্দে আছে। কিন্তু সেটি হয়তো আমরা টেস্ট ক্রিকেটে নিতে পারছি না।’

Reneta

‘অবশ্যই এটা চিন্তার বিষয়। আমাদের এটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কারণ এভাবে ব্যাট করতে থাকলে মনে হয় না আমরা টেস্ট ক্রিকেটে কোনো অবস্থানেই থাকব। এটা আমাদের ইমেজের ইস্যু। আমাদের অবশ্যই শক্তভাবে ফাইটব্যাক করতে হবে। যদি এমন খেলতে থাকি তাহলে টেস্ট খেলার কোনো যথার্থতা থাকে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT