চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একখণ্ড জমিও যেন অনাবাদি না থাকে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A

করোনাভাইরাস পরবর্তী বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কার কথা বিশ্ব নেতারা জানিয়েছেন, তা থেকে রক্ষা পেতে দেশের একখণ্ড জমিও অনাবাদি না রাখতে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন: সারা বিশ্ব করোনায় স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘসহ বিশ্বের অনেকেই দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানিয়েছে। আমাদের উর্বর মাটি আছে, তাই এই সময় যে যেভাবে পারেন- ফলমূল, শাকসবজি আবাদ করুন। এই সময় আমাদের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে হবে।

তিনি জানান: কৃষি ঋণের হার ৫ শতাংশ করা হয়েছিল, তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। আমাদের খাদ্য নিরাপত্তার জন্য কৃষকদের নানা ধরণের প্রণোদনা দেয়া অব্যাহত রয়েছে। এসময় যারা বাড়িতে অবসরে সময় কাটাচ্ছেন তাদেরকে বিশেষ করে ছাত্রদের ধান কাটতে সহায়তা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন: করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ৩ বছর মেয়াদি তিনটি প্রণোদনা পরিকল্পনা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৯৫ হাজার ৬শ’ ১৯ কোটি টাকার প্রণোদনা দেয়া হয়েছে।

পৃথিবীর অনেক দেশের তুলনায় করোনা পরিস্থিতি বাংলাদেশে এখন ভালো উল্লেখ করে তিনি বলেন: করোনাভাইরাসে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় এক লাখ ৫৪ হাজার ৭১৪ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ।

Reneta

এ ধরণের পরিস্থিতি সম্পূর্ণ অপরিচিত, এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান: সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা মোকাবেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। সরকারিভাবে করোনার পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। করোনা মোকাবেলায় জাতীয় কমিটি করা হয়েছে। এছাড়া জেলা, উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে।

তিনি বলেন: করোনা পরীক্ষার ৭২ হাজার কিট এখনো সংরক্ষণ রাখা হয়েছে। ইতিমধ্যে ২২ হাজার বিতরণ করা হয়েছে। সার্বক্ষণিক সহায়তার জন্য তিনটি হটলাইন চালু করা হয়েছে, ৩৩৩ হটলাইনে খাদ্য সামগ্রী সহায়তা পাওয়া যাচ্ছে।

এছাড়া ইতিমধ্যে ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তার জন্য কার্ড করে দেয়া হয়েছে। আরো ৫০ লাখ কার্ড করতে ত্রাণ ও  দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। এই এক কোটি কার্ডের মাধ্যামে প্রায় ৫ কোটি মানুষ খাদ্য সহায়তা পাবে। এছাড়া করোনা রোগীর চিকিৎসায় দেশে প্রায় ৬ হাজার ২০০টি আইসোলেশন প্রস্তুত রয়েছে। ঢাকায় কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

এর আগে বক্তব্যের শুরুতে তিনি সাবেক ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শোক প্রস্তাব সমর্থন করে তার স্মৃতিচারণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসজাতীয় সংসদপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT