চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই হোটেলে বাংলাদেশ-ভারত

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:২৬ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
কী কথা তাহাদের!

কী কথা তাহাদের!

বার্মিংহাম থেকে: সাউদাম্পটন থেকে বাংলাদেশ দল বার্মিংহাম এসেছে ২৫ জুন। উঠেছে শহরের মধ্যভূমি হায়াত রিজেনসি হোটেলে। একই হোটেলে শুক্রবার উঠেছে ভারতীয় দল। টিম টাইগার্সের পরের ম্যাচের প্রতিপক্ষ কোহলি-ধোনিরাই।

ম্যানচেস্টার থেকে রওনা হয়ে বিরাট কোহলির দল বার্মিংহামের হোটেলে ওঠার আগে স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে বেরিয়ে পড়েন মাশরাফী, মুশফিক, মাহমুদউল্লাহ। দারুণ লুকে সৌম্য বেরিয়ে পড়েন ঘুরতে। তার আগে সাব্বির নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যান বাইরে। বাকি ক্রিকেটাররা ছুটিতে চলে গেছেন বিভিন্ন শহরে। ঘুরে বেরিয়েই কাটাচ্ছেন তারা।

টিম হোটেলে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। কাস্টমার হয়ে গেলে ভিন্ন কথা। নামাজ শেষে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে টাইগারদের যে হাই-হ্যালো হয়েছে তা বোঝা গেছে একটি ছবিতে। বিসিবির আলোকচিত্রী রতন গোমেজের দেয়া ছবিতে দেখা যায় অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির কথা হচ্ছে। দুজনে হাত মেলাচ্ছেন।

বার্মিংহামের এজবাস্টনে ভারতের দুটি ম্যাচ। প্রথমটি রোববার ইংল্যান্ডের বিপক্ষে। পরেরটি মঙ্গলবার, প্রতিপক্ষ যেখানে বাংলাদেশ। ভারত-ইংল্যান্ড ম্যাচ থাকায় বার্মিংহামে অনেক আগে এসেও অনুশীলনের জন্য আইসিসির তরফ থেকে মাঠ পায়নি টাইগাররা।

যে কারণে সাউদাম্পটনের ম্যাচের পর চার দিনের ছুটি দেয়া হয়েছে ক্রিকেটারদের। সেটি শেষ হচ্ছে শনিবার। গত কয়েকদিন ফাঁকা হয়ে পড়া হায়াত রিজেনসি ব্যস্ত হয়ে পড়বে ক্রিকেটারদের পদচারণায়। রোববার পুরোদস্তুর অনুশীলনে নেমে যাবে দল। বিশ্বকাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে জিততেই হবে মঙ্গলবারের ম্যাচে ভারতের বিপক্ষে। অন্যথায় থেমে যাবে সেমিফাইনালের স্বপ্ন।

রোববার ইংল্যান্ডকে হারালে ভারতের বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেরা একাদশ নাও খেলাতে পারে ভারত। সেমিফাইনাল, ফাইনালের চিন্তায় কয়েকজনকে দেয়া হতে পারে বিশ্রাম। সেটির দিকে অবশ্য তাকিয়ে নেই বাংলাদেশ। তবে সেমির পথ খুঁজতে রোববার মাশরাফীর দল চাইবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়। শেষ চারে ওঠার দৌড়ে থাকতে হলে ইংল্যান্ডের হার প্রত্যাশা ছাড়া আপাতত কিছু করারও নেই বাংলাদেশের!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT