চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই নামে নানা পোশাক!

তামান্না তামিম তামান্না তামিম
১:১১ অপরাহ্ণ ১১, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
একই নামে নানা পোশাক!

একই নামে নানা পোশাক!

দোকানের মধ্যে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে পোশাকগুলো। এদের কোনটির গায়ে লেখা বাহুবলী, বাহুবলী টু, আবার কোনটির নাম রাখি বন্ধন, শারারা, পাঞ্ছু। তবে চোখ আটকে যায় ব্যতিক্রম কিছু নাম দেখেও। যেমন— মাথা নষ্ট, মোটু-পাতলু। রাজধানীর গাউছিয়া মার্কেটের নূর ম্যানশন ঘুরে দেখা গেছে পোশাকের এমন হরেক রকম নাম। কিন্তু বিভ্রান্তিতে পরে যায় যখন একই নামে ভিন্ন ভিন্ন পোশাকের নামকরণ করা হয়েছে দোকানগুলোতে।

বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে এবার ও বাজারে এসেছে হরেক রকমের পোশাক। তবে বিক্রির ক্ষেত্রে মানের চেয়ে নামই প্রাধান্য পাচ্ছে বেশি। নাম দেখেই পোশাক কিনছেন ক্রেতারা। আর তাই, পোশাকের নাম দেয়ার ক্ষেত্রে লক্ষ করা গেছে বিশেষ চমক। যখন ক্রেতারা যে নামেই পোশাক চাচ্ছে টকেন লাগিয়ে পোশাকের নাম তাই করে নিচ্ছে বিক্রেতারা। এবার ও হিন্দি সিরিয়ালগুলোর নামে পোশাকে সয়লাব ঈদ বাজার। এসব পোশাক কেনার ব্যাপারে ক্রেতাদেরও বাড়তি আগ্রহ লক্ষ করা গেছে।

রাজধানীর গাউছিয়া মার্কেটের আলিফ ফ্যাশনে একটি পোশাক বিক্রি হচ্ছে ‘রাখি বন্ধন’ নামে। একই পোশাক অন্য আরেকটি দোকানে বাহুবলী টু নামে বিক্রি করতে দেখা গেছে।

রিপন দেওয়ান নামের এক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকগুলোর নাম তারা নিজেরাই দেন দোকানে বসে।

আর তাই নামের এই ভিন্নতা। মার্কেটের দোকান ঘুরে দেখা গেছে, মানুষ দোকানে এসে বাহুবলী বা রাখিবন্ধন এসব নামে পোশাক খুঁজছে।

তাদের চাহিদার কথা বিবেচনা করে দোকানে রাখা আছে সব বয়সী মানুষের জন্য একই নামের পোশাক। আজিমপুর থেকে আসা এক গৃহিণীর সাথে কথা বলে জানা যায়, এবার ঈদে তার দুই মেয়ের জন্যই বাহুবলী টু কিনেছেন। এদের একজন পঞ্চম শ্রেণিতে পড়ছে ও আরেকজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

Reneta

তবে এসব পোশাকের ডিজাইনের সাথে সিরিয়াল বা সিনেমার চরিত্রের কোন মিল নেই। মিল কেবল নামেই। বিক্রি বাড়ার জন্য বিক্রেতারা এই নাম দিয়ে থাকে বলে জানান।

এদিকে ওই মার্কেটের বিক্রেতারা জানান, ঈদের কেনাকাটা এখনো পুরোপুরি শুরু হয়নি। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনেকে মার্কেটে ঘুরতে এসেও টুকটাক কেনাকাটা করছেন। সফিয়া বেগম নামের এক ক্রেতা জানান, গ্রামের বাড়িতে ঈদ করতে বেশ আগেই রাজধানী ছাড়বেন তারা। তাই আগেভাগেই কেনাকাটা করছেন। বাড়ির সবাইকে বাহুবলী টু অথবা রাখি বন্ধন জামা দেখিয়ে তো চমক দিবেন ,তাই তিনি খুঁজছেন তার মেয়ের জন্য এমন নামের বাহারি কোন পোশাক।

বাহারি নামে পোশাকের পরিচয়
রাখি বন্ধন পোশাক
ক্রেতা আকৃষ্টের জন্য হিন্দি সিরিয়ালের নামে পোশাক

 

ছবি: তামান্না তামিম

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ফ্যাশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক

পরবর্তী

আবার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ

পরবর্তী
সাগর-রুনি হত্যাকাণ্ড

আবার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ

শাহরুখ

ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় শাহরুখ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT