চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায় চলতি বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। মেলবোর্নে ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৩ নভেম্বর। 

শুক্রবার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে সুপার-১২ এর গ্রুপ ২-এ বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। এছাড়া প্রথম রাউন্ডের গ্রুপ বি চ্যাম্পিয়ন এবং গ্রুপ এ রানার্সআপ দল রয়েছে।

গ্রুপ ১-এ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান। একইসঙ্গে গ্রুপ এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি রানার্সআপ দল রয়েছে।

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২৪ অক্টোবর। যদিও সেই ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত নয়। প্রথম রাউন্ডের মোড়কে হওয়া বাছাইপর্বের এ গ্রুপের রানার্সআপ হবে তাদের প্রতিপক্ষ।

২৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এরপর ৩০ অক্টোবর লাল-সবুজের দলের প্রতিপক্ষ হবে গ্রুপ বি চ্যাম্পিয়ন। এরপর ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে ১৬ অক্টোবর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরদিন ২৩ অক্টোবর মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

Reneta

গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) 

২৪ অক্টোবর: বাংলাদেশ-গ্রুপ এ রানার্সআপ   (সকাল ১০টা, ওভাল)  

২৭ অক্টোবর: বাংলাদেশ-সাউথ আফ্রিকা         (দুপুর ৯টা, সিডনি)

৩০ অক্টোবর: বাংলাদেশ-গ্রুপ বি চ্যাম্পিয়ন    ( দুপুর ৯টা, ব্রিজবেন)

০২ নভেম্বর:   বাংলাদেশ-ভারত                          (দুপুর ২টা অ্যাডিলেইড)

০৬ নভেম্বর:  বাংলাদেশ-পাকিস্তান                   (সকাল ১০টা অ্যাডিলেইড)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০পাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসূচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

পরবর্তী

আচরণবিধি লঙ্ঘনের জন্য বিরাটকে শোকজ নোটিশ পাঠাতে চেয়েছিলেন সৌরভ

পরবর্তী

আচরণবিধি লঙ্ঘনের জন্য বিরাটকে শোকজ নোটিশ পাঠাতে চেয়েছিলেন সৌরভ

মা হারালেন গায়ক শান

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT